
জুলাই আন্দোলনে একজন নিহতের ঘটনায় মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
চব্বিশের জুলাই আন্দোলনে মিরপুর মডেল থানায় দায়ের করা দেলোয়ার হোসেন হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার ও ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম ৪ দিন রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেন।এর আগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মানব পাচার আইনের মামলায় তিন দফা ১৪ দিনের রিমান্ডে শেষে মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ওই মামলায় তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
রিমান্ডে পাওয়া হত্যা মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেওয়ার সময় দেলোয়ার হোসেনকে গুলি করে হত্যা করা হয়। অভিযোগ করা হয়েছে, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও অজ্ঞাত সন্ত্রাসীরা আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালায়।
ঘটনাস্থলে গুরুতর আহত দেলোয়ার হোসেনকে প্রথমে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর সিটি কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই মৃত্যুবরণ করেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৫ সালের ৬ এপ্রিল নিহতের স্ত্রী মোসাম্মাৎ লিজা আক্তার এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেন।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, মামলার তদন্ত কালে দেলোয়ার হোসেন হত্যা মামলার ঘটনার সঙ্গে মাসুদ উদ্দিন চৌধুরী জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। এ ঘটনায় অন্য যারা সম্পৃক্ত তাদেরও শনাক্ত করা সম্ভব হবে।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল মাসুদ উদ্দিন চৌধুরীকে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মানব পাচার মামলায় ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। গত ২৯ মার্চ একই মামলায় তাঁকে দ্বিতীয় দফায় ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে গত ২৪ মার্চ তাঁকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়।
গত ২৩ মার্চ গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়।

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী প্রতি লিটারে জেট ফুয়েলের দাম প্রায় ২৫ টাকা বেড়ে হয়েছে ২২৭ টাকা ৮ পয়সা। নতুন এই সিদ্ধান্ত আজ মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।
৩৩ মিনিট আগে
বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা ও পরিবহন সক্ষমতা বাড়াতে দক্ষিণ কোরিয়ার অনুদানে একটি নতুন প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে দক্ষিণ কোরিয়া সরকার তিন দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ কোটি ১২ লাখ টাকার সমান। প্রকল্পটি রেলপথ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ রেলওয়ে..
২ ঘণ্টা আগে
বিগত দশ বছরের দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে ৩৮ লাখ ৮৪ হাজার ২২৭টি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) অর্থনৈতিক শুমারি ২০২৪ সালের ন্যাশনাল রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
ইরান সংঘাত দীর্ঘায়িত হতে পারে এই আশঙ্কায় দেশের জ্বালানি খাত ও জ্বালানি সংগ্রহ ব্যবস্থায় বড় ধরনের পুনর্গঠনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তবে তার আগে স্বল্পমেয়াদে ভোক্তা ও ব্যবসার ওপর এই সংকটের প্রভাব কমানোকে অগ্রাধিকার দিচ্ছে সরকার।
৬ ঘণ্টা আগে