
বিগত দশ বছরের দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে ৩৮ লাখ ৮৪ হাজার ২২৭টি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) অর্থনৈতিক শুমারি ২০২৪ সালের ন্যাশনাল রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লাখ ২ হাজার ৭৯২ টি। যা ২০১৩ সালে ছিল ৭৮ লাখ ১৮ হাজার ৫৬৫টি। তাতে বোঝা যায়, দুটি শুমারির মধ্যে (২০১৩ থেকে ২০২৪) অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৪৯ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিবিএসের অডিটরিয়ামে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো ফরহাদ সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সচিব এসএম শাকিল আখতার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও প্রশ্নোত্তর পর্ব সঞ্চালনা করেন অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. দিপংকর রায় এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান।

আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ...
১ ঘণ্টা আগে
কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশন কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সোনালী ব্যাংকের সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। আজ বুধবার (১৪ অক্টোবর) এ-সংক্রান্ত এক সার্কুলারে এই ডাউনটাইমের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার এবং শিল্পখাতে সহযোগিতার নতুন সম্ভাবনা অন্বেষণের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের নারায়ণগঞ্জে অবস্থিত আকিজ সিমেন্ট ফ্যাক্টরি লি. ও আকিজ এসেনসিয়ালস লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট
৪ ঘণ্টা আগে
গৌরবময় দুই দশকের সাফল্যে এবার দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র নবম সিজন শুরু হয়েছে। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সুপরিচিত ব্র্যান্ড ‘রাঁধুনী’র নিয়মিত এ আয়োজনের এবারের প্রতিপাদ্য ‘জীবনবদলের রেসিপি’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রন্ধনশিল্পীদের খুঁজে বের করার এ প্রতিযোগিতা আগের ম
৫ ঘণ্টা আগে