বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা ও পরিবহন সক্ষমতা বাড়াতে দক্ষিণ কোরিয়ার অনুদানে একটি নতুন প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে দক্ষিণ কোরিয়া সরকার তিন দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ কোটি ১২ লাখ টাকার সমান। প্রকল্পটি রেলপথ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ রেলওয়ে বাস্তবায়ন করবে।
এ লক্ষ্যে আজ মঙ্গলবার বাংলাদেশ সরকার ও দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ‘বাংলাদেশে রোলিং স্টক পরিচালনা ও ব্যবস্থাপনার উন্নত প্রকল্প’ শীর্ষক এ প্রকল্পের রেকর্ড অব ডিসকাশন (আওডি) এবং টার্মস অব রেফারেন্স (টওআর) স্বাক্ষর হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উন্নত অবকাঠামো ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে রেলওয়ের নিরাপত্তা জোরদার এবং যাত্রী ও পণ্য পরিবহন সক্ষমতা বাড়ানোই এই প্রকল্পের মূল লক্ষ্য।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও অনুবিভাগ প্রধান (এশিয়া, জেইসি এবং এফঅ্যান্ডএফ) মিরানা মাহরুখ। আর দক্ষিণ কোরিয়ার পক্ষে স্বাক্ষর করেন দেশটির ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী সিওক-গি কিম।

একটি দেশের মোট উৎপাদন ও সেবার পরিমাণ কতটা বাড়ছে, তার পরিমাপ হলো জিডিপি প্রবৃদ্ধি। প্রবৃদ্ধি বাড়লে সাধারণত বিনিয়োগ, কর্মসংস্থান ও মানুষের আয় বাড়ে। তাই অর্থনীতির চাকা সচল রাখতে প্রবৃদ্ধিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে ধরা হয়।
৩৯ মিনিট আগে
ঈদুল আজহার পরপরই রাজশাহীর লাউয়ের বাজারে ধস নেমেছে। জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, কৃষকের মাঠ ও সড়কের পাশের অস্থায়ী বাজারে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে মাত্র ৫ টাকা দরে। অথচ সেই একই লাউ ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে পৌঁছে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭৫ টাকায়।
৪৩ মিনিট আগে
দেশের অন্যতম সম্ভাবনাময় রপ্তানি খাত চামড়াশিল্প প্রত্যাশিত গতি পায়নি। রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি কারখানা স্থানান্তরের মাধ্যমে পরিবেশবান্ধব ও আধুনিক শিল্পাঞ্চল গড়ে তোলার যে লক্ষ্য ছিল, বাস্তবে তা পুরোপুরি অর্জিত হয়নি।
১ ঘণ্টা আগে
ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের মূল্য আবারও বাড়িয়েছে সরকার। জুন মাসের জন্য পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি পাঁচ টাকা বাড়ানো হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
৫ ঘণ্টা আগে