
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা এলাকায় এস আর লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের দায়ের করা হত্যা মামলার ৩ নম্বর আসামি, স্থানীয় বিএনপি নেতা ও কেরানীগঞ্জ শিট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ইমান উল্লাহ মাস্তানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার (৬ এপ্রিল) তাঁকে আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রোববার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গত শনিবার কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে মীম আক্তার (১৭), শাহীনুর বেগম (৩৫) ও মঞ্জু বেগম (৪৯) নামে তিনজনের পরিচয় নিশ্চিত করেছে তাঁদের পরিবার।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, রিমান্ডে নিয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ করে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ, কারখানা পরিচালনার অবস্থা এবং দায়ীদের সম্পৃক্ততা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

বিগত দশ বছরের দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে ৩৮ লাখ ৮৪ হাজার ২২৭টি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) অর্থনৈতিক শুমারি ২০২৪ সালের ন্যাশনাল রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ইরান সংঘাত দীর্ঘায়িত হতে পারে এই আশঙ্কায় দেশের জ্বালানি খাত ও জ্বালানি সংগ্রহ ব্যবস্থায় বড় ধরনের পুনর্গঠনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তবে তার আগে স্বল্পমেয়াদে ভোক্তা ও ব্যবসার ওপর এই সংকটের প্রভাব কমানোকে অগ্রাধিকার দিচ্ছে সরকার।
৩ ঘণ্টা আগে
খুব বেশিদিন আগের কথা নয়, ভারতের কেন্দ্রীয় ব্যাংক ‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া’ (আরবিআই) দেশটির উচ্চ প্রবৃদ্ধি ও নিম্ন মুদ্রাস্ফীতির পরিবেশকে একটি ‘গোল্ডিলকস’ মুহূর্ত (সবকিছু অনুকূলে থাকা অবস্থা) হিসেবে অভিহিত করেছিল। কিন্তু সেই মুহূর্ত ক্ষণস্থায়ী বলেই প্রমাণিত হলো।
৪ ঘণ্টা আগে
দেশের রপ্তানিকারকদের ঋণ দিতে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) নামে একটি বিশেষ তহবিল আছে। এই তহবিলের অর্থের জোগান দেওয়া হয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে। বর্তমানে তহবিলটির আকার ২ দশমিক ৩ বিলিয়ন ডলার। এটা বাড়িয়ে ৫ বিলিয়ন ডলার করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
১৫ ঘণ্টা আগে