রাজধানীর বঙ্গবাজার, নিউ সুপার মার্কেট এবং উত্তরার বিজিবি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৪ জন বিকাশ এজেন্টকে ঈদের আগে ৩০ হাজার টাকা করে অর্থসহায়তা দিয়েছে বিকাশ।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর নিউমার্কেট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত এজেন্টদের বিকাশ অ্যাকাউন্টে সহায়তার টাকা পৌঁছে দিয়েছে বিকাশ কর্তৃপক্ষ।
এদিকে উত্তরায় আয়োজিত পৃথক আরেক অনুষ্ঠানে সহায়তার অর্থ দেওয়া হয় বিজিবি মার্কেটের আগুনে জীবিকা হারোনো বিকাশ এজেন্টেদের।
সহায়তা পাওয়া এজেন্টদের ৪৪ জন বঙ্গবাজার, ১২ জন নিউ সুপার মার্কেটে এবং ৮ জন উত্তরার বিজিবি মার্কেটে বিকাশের এজেন্ট হিসেবে ব্যবসা করে আসছিলেন। গত ৪ এপ্রিল বঙ্গবাজারে, ১৫ এপ্রিল নিউ সুপার মার্কেটে এবং ১৭ এপ্রিল উত্তরার বিজিবি মার্কেটে ভয়াবহ আগুনে ভস্ম হয় এই ব্যবসায়ীদের দোকান।
উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে জনপ্রতি ২৫ হাজার টাকা বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং কর্মচারীদের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়।

দেশে দীর্ঘদিন ধরেই বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের (এফডিআই) খরা চলছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণের অংশ হিসেবে সরকার দেশে নানা উদ্যোগের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও সরকারি-বেসরকারি ফোরামে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার চিত্র তুলে ধরার চেষ্টা করছে। সেই ধারাবাহিকতার কিছুটা সুফল এখন স্পষ্ট হচ্ছে।
৮ মিনিট আগে
জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিপুল সমর্থন নিয়ে গঠিত বর্তমান সরকারের উন্নয়ন আকাঙ্ক্ষা যেকোনো সময়ের তুলনায় বেশি। আর নির্বাচিত সরকারের এ উন্নয়ন প্রতিশ্রুতি পূরণের পথ খোলে সাধারণত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) যথাযথ বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে।
১৩ মিনিট আগে
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে জোরারোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বৃদ্ধির আহ্বানও জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং বিপিসির (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন) লোকসান কমানোর অজুহাতে দেশের বাজারে একলাফে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধি করেছে সরকার। নতুন এই দর ঘোষণার পর ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
১৩ ঘণ্টা আগে