
চট্টগ্রামে বৈদ্যুতিক গাড়ি চার্জিং সুবিধা চালু করতে র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেল, মার্সিডিজ-বেঞ্জ বাংলাদেশ ও ক্র্যাক প্লাটুন চার্জিং সল্যুশন লিমিটেডের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে।
মার্সিডিজ-বেঞ্জের বাংলাদেশে একমাত্র অনুমোদিত পরিবেশক র্যানকন মটরস লিমিটেড এবং দেশের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি চার্জিং সিস্টেম প্রদানকারী প্রতিষ্ঠান ক্র্যাক প্লাটুন চার্জিং সল্যুশন লিমিটেড চট্টগ্রামের র্যাডিসন ব্লু বে ভিউতে বৈদ্যুতিক গাড়ি চার্জিং অবকাঠামো সম্প্রসারণ করেছে।
র্যানকন মটরস লিমিটেড এবং ক্র্যাক প্লাটুন বর্তমানে দেশে ৩২টি সক্রিয় এসি ও ডিসি ফাস্ট চার্জার পরিচালনা করছে। ব্যবহারকারীরা চার্জইজি (ChargeEasy) মোবাইল অ্যাপের মাধ্যমে চার্জার খুঁজে পাওয়া, ব্যবহার এবং চার্জিং সুবিধা গ্রহণ করতে পারবেন। অ্যাপটি উভয় আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে উপলব্ধ।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নতুন স্থাপনার মাধ্যমে দেশের বৈদ্যুতিক গাড়ি চার্জিং নেটওয়ার্ক আরও শক্তিশালী হচ্ছে, যা পরিবেশবান্ধব এবং আধুনিক যাত্রাপথে বিনিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এই উদ্যোগটি পরিবেশবান্ধব যাত্রাপথকে উৎসাহিত করার পাশাপাশি দেশের বৈদ্যুতিক যানবাহনের পরিকাঠামো সম্প্রসারণে নতুন মাত্রা যোগ করেছে।

দেশের বাজারে সোনা ও রুপার দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, তেজাবী সোনা ও রুপার (পিউর গোল্ড ও সিলভার) দাম কমায় দেশের বাজারে সোনা ও রুপার গয়নার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন দুর্গাপূজার উৎসবের মৌসুমে ভারতে সুস্বাদু ইলিশ মাছ রপ্তানি না করারই জোরালো ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ভারত থেকে ইলিশের আমদানিও সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে ঢাকা।
৭ ঘণ্টা আগে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির চাপ যে বাজারে পড়বে, তা আগে থেকেই আশঙ্কা করা হচ্ছিল। এর মধ্যেই হঠাৎ করে এল জ্বালানি তেলের ‘বড় অঙ্কের’ মূল্যবৃদ্ধির ঘোষণা। এতে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে চারদিক দিয়ে। বড় নড়াচড়া শুরু হয়েছে নিত্যপণ্যের বাজারে।
২ দিন আগে
বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য ব্লক আরসেপে বাংলাদেশের সদস্য হওয়ার প্রক্রিয়া এবার আনুষ্ঠানিক আলোচনার পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশসহ চার আবেদনকারী অর্থনীতির সদস্যপদ দেওয়ার বিষয়ে কারিগরি পর্যালোচনার কাজ এগিয়ে নিতে সম্মত হয়েছে জোটটি। এ লক্ষ্যে একটি বিশেষ ওয়ার্কিং গ্রুপ গঠনের অনুমোদন দিয়েছেন আরসেপ জোটের....
২ দিন আগে