ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে যমুনা গ্রুপ বিনিয়োগ করবে কি করবে না সেটা এখনো নিশ্চিত নয়। বৃহস্পতিবার দিবাগত রাতে বিষয়টি জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক আলমগীর আলম।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ইভ্যালিতে যমুনা গ্রুপের বিনিয়োগের আগে ইভ্যালির গ্রাহকদের ও পণ্য সরবরাহকারীদের পাওনা বা দায় দেনা খতিয়ে দেখতে যমুনা গ্রুপের পক্ষ থেকে অডিট চলছে। যেহেতু এখনো অডিট কার্যক্রম শেষ হয়নি ও অডিটের চূড়ান্ত রিপোর্ট যমুনা গ্রুপের হাতে আসেনি তাই ইভ্যালিতে বিনিয়োগের বিষয়ে যমুনা গ্রুপ এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। অডিট শেষ হলে ইভ্যালিতে বিনিয়োগের বিষয়টি পর্যালোচনা করা হবে।
এর আগে, গত ২৭ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে যমুনা গ্রুপ ইভ্যালিতে এক হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দেয়। এমন বিনিয়োগকে স্বাগত জানিয়েছিলেন ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল।
কয়েকটি সূত্র জানিয়েছে, যমুনা গ্রুপ ইভ্যালির ৫১ শতাংশ শেয়ার কিনতে চেয়েছিল। প্রাথমিকভাবে ২০০ কোটি টাকা বিনিয়োগ করারও পরিকল্পনা ছিল। কিন্তু এখন প্রতিষ্ঠানটি নিজেরাই নতুন একটি ই-কমার্স প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাইছে। এ কারণে তারা ইভ্যালিতে বিনিয়োগের পরিকল্পনা থেকে সরে আসতে পারে বলে জানা গেছে।

সঞ্চয়পত্রে বিনিয়োগের চেয়ে ভাঙার প্রবণতা এখনো বেশি। প্রক্রিয়াগত জটিলতা, ট্যাক্স রিটার্ন জমার বাধ্যবাধকতা এবং সুদের হার কাঠামোর কারণে সঞ্চয়পত্রের প্রতি সাধারণ মানুষের আগ্রহ কমছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘদিন ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় অনেকেই এখন আর আগের মতো সঞ্চয় ধরে
১ ঘণ্টা আগে
বাংলাদেশে আটকে পড়া কুয়েতগামী প্রবাসী এবং নতুন ভিসাধারী কর্মীদের যাতায়াত সহজ করতে সৌদি আরবের ট্রানজিট ভিসা পাওয়া সহজ করার উদ্যোগ জোরদার করেছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। এই লক্ষ্যে ঢাকায় সৌদি আরবের দূতাবাসের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র...
৩ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স উৎসবে ১৯তম ও ২০তম মোটরসাইকেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এক ডিজিটাল র্যাফেল ড্রয়ের মাধ্যমে এই বিজয়ীদের নির্বাচন করা হয়।
৭ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত ১০ বছরে বাংলাদেশ থেকে প্রায় ৬ হাজার ৮৩০ কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। গত বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই)।
১১ ঘণ্টা আগে