
বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) বি-৯৮৫-এর ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে।
আজ বুধবার বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার কল্যাণ সমিতির প্রধান সমন্বয়ক (উপমহাব্যবস্থাপক) মো. জাহিদ হোসেন এবং বিকেবি অফিসার কল্যাণ সমিতির আহ্বায়ক (উপমহাব্যবস্থাপক) সৈয়দ লিয়াকত হোসেন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন।
বক্তারা তাঁদের বক্তব্যে সংগঠনের ৬২ বছরের ইতিহাস, কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা সংরক্ষণ, কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং সাধারণ কর্মচারীদের স্বার্থ রক্ষায় ইউনিয়নের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত সংগঠনের বিভিন্ন অর্জন স্মরণ করে ঐক্য, শৃঙ্খলা, জবাবদিহিতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের ঢাকা ইউনিট কমিটির কাউন্সিল ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় সম্মানিত বক্তা হিসেবে বক্তব্য দেন মো. সাহাবুদ্দিন আহমেদ, মো. শফিউদ্দিন আহমেদ, মো. সিরাজুল ইসলাম ও মো. আসলাম। অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আবেদুর রহমান সিকদার। আজ বৃহস্পতিবার তিনি নবগঠিত এই ব্যাংকের শীর্ষ নির্বাহী হিসেবে যোগ দেন।
৪ ঘণ্টা আগে
ভোটার তালিকায় অনিয়ম, মৃত ও ভুয়া ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের ভোটার তালিকাভুক্তি এবং নির্বাচন প্রক্রিয়ায় নানা অনিয়মের অভিযোগে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) আসন্ন নির্বাচন স্থগিত করেছে এফবিসিসিআইয়ের আরবিট্রেশন বোর্ড...
৪ ঘণ্টা আগে
গ্রাহক সন্তুষ্টি ও বিক্রয়োত্তর সেবার মানোন্নয়নের লক্ষ্যে শুরু করা ‘ব্যাক-টু-সার্ভিস’ ক্যাম্পেইন আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত অব্যাহত রেখেছে হুন্দাই বাংলাদেশ। এই ক্যাম্পেইনের আওতায় অনুমোদিত সার্ভিস সেন্টারে সেবা গ্রহণে গ্রাহকদের জন্য বিভিন্ন সেবায় বিশেষ ছাড় ও আকর্ষণীয় পুরস্কারের সুযোগ রাখা হয়েছে।
৪ ঘণ্টা আগে
‘রাইজ টুগেদার’ স্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দেশের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল খাতের সুপারব্র্যান্ড ওয়ালটন কেব্লসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তিন শতাধিক ডিলার, পরিবেশক ও বিক্রয় প্রতিনিধি অংশ নেন।
৪ ঘণ্টা আগে