জনতা ব্যাংক পিএলসির কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে ‘ফাউন্ডেশন কোর্স ফর অফিসার্স (ব্যাচ-০৮/২৬)’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (৮ জুলাই) ঢাকায় জনতা ব্যাংক স্টাফ কলেজ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোর্সটির উদ্বোধন করেন জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান। প্রশিক্ষণ কোর্সে জনতা ব্যাংক পিএলসির ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জনতা ব্যাংক স্টাফ কলেজের ডিজিএম ও স্টাফ কলেজ ইনচার্জসহ ব্যাংকের অন্যান্য নির্বাহী কর্মকর্তা এবং অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আবেদুর রহমান সিকদার। আজ বৃহস্পতিবার তিনি নবগঠিত এই ব্যাংকের শীর্ষ নির্বাহী হিসেবে যোগ দেন।
৩ ঘণ্টা আগে
ভোটার তালিকায় অনিয়ম, মৃত ও ভুয়া ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের ভোটার তালিকাভুক্তি এবং নির্বাচন প্রক্রিয়ায় নানা অনিয়মের অভিযোগে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) আসন্ন নির্বাচন স্থগিত করেছে এফবিসিসিআইয়ের আরবিট্রেশন বোর্ড...
৩ ঘণ্টা আগে
গ্রাহক সন্তুষ্টি ও বিক্রয়োত্তর সেবার মানোন্নয়নের লক্ষ্যে শুরু করা ‘ব্যাক-টু-সার্ভিস’ ক্যাম্পেইন আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত অব্যাহত রেখেছে হুন্দাই বাংলাদেশ। এই ক্যাম্পেইনের আওতায় অনুমোদিত সার্ভিস সেন্টারে সেবা গ্রহণে গ্রাহকদের জন্য বিভিন্ন সেবায় বিশেষ ছাড় ও আকর্ষণীয় পুরস্কারের সুযোগ রাখা হয়েছে।
৩ ঘণ্টা আগে
‘রাইজ টুগেদার’ স্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দেশের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল খাতের সুপারব্র্যান্ড ওয়ালটন কেব্লসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তিন শতাধিক ডিলার, পরিবেশক ও বিক্রয় প্রতিনিধি অংশ নেন।
৩ ঘণ্টা আগে