
ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহারের সঠিক পদ্ধতি ও এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ‘এআই অটোমেশন সামিট ২০২৬’। গত শুক্রবার (৯ অক্টোবর) ঢাকার রিজেন্সি হোটেলে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাইএআই ও আইডিয়ান সেন্টার ফর বিজনেস এক্সিলেন্সের (আইসিবিই) যৌথ উদ্যোগে আয়োজিত এই সামিটে দেশের বিভিন্ন খাতের প্রায় ২৫০ জন উদ্যোক্তা, ব্যবসায়ী ও পেশাজীবী অংশ নেন। সম্প্রতি মাইএআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ব্যবসার বিভিন্ন ধাপে এআইয়ের ব্যবহার শেখানো—যেমন সাধারণ এআই টুলের প্রাথমিক প্রয়োগ থেকে শুরু করে এআই এজেন্ট, ওয়ার্কফ্লো অটোমেশন এবং চূড়ান্ত পর্যায়ে পুরো ব্যবসাকে একটি এআই-চালিত প্রতিষ্ঠানে রূপান্তরের কৌশল তুলে ধরা।
সামিটে ‘এআই অটোমেশন ফর বিজনেস’ শীর্ষক প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সহযোগী অধ্যাপক ও মাইএআইয়ের সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফ নোমান খান এবং আইডিয়ান কনসাল্টিংয়ের প্রতিষ্ঠাতা ও মাইএআইয়ের সহপ্রতিষ্ঠাতা মার্ক অনুপম মল্লিক।
এ ছাড়া প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন আইডিয়ান কনসাল্টিংয়ের কনসাল্টিং পার্টনার, সিওও ও মাইএআইয়ের পরিচালক আদনান রাফিদ, কুইক গ্রোথের প্রতিষ্ঠাতা ও আইসিবিইর সহপ্রতিষ্ঠাতা মেহেদী হাসান এবং হাতবাক্সের প্রতিষ্ঠাতা ও আইসিবিইর সহপ্রতিষ্ঠাতা শাফাত কাদির।
দিনব্যাপী এই প্রশিক্ষণে কনটেন্ট পরিকল্পনা ও বিপণন (মার্কেটিং), বিক্রি ও গ্রাহক সেবা (সেলস ও কাস্টমার ম্যানেজমেন্ট), বিজনেস রিসার্চ, পণ্য উন্নয়ন, টিমের কর্মদক্ষতা বৃদ্ধি এবং ওয়ার্কফ্লো অটোমেশনের ওপর বাস্তবভিত্তিক উদাহরণ তুলে ধরা হয়।
দিনের দ্বিতীয় ভাগে সন্ধ্যা ছয়টায় শুরু হয় ‘এআইকন’ নামের একটি বিশেষ সেশন। এতে বিভিন্ন খাতের শীর্ষ নেতারা নিজ নিজ শিল্পে এআইয়ের ব্যবহার, সম্ভাবনা ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে আলোচনা করেন।
এ অংশে বক্তব্য দেন ব্র্যাক ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল মোমেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসাইন, অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেডের পরিচালক ও সিইও এবং ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার, ড্যাফোডিল গ্রুপের নির্বাহী পরিচালক (স্কিলস) কে এম হাসান, আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ব্রেইন স্টেশন ২৩–এর প্রিন্সিপাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. রাফিউল হাসান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজকদের পক্ষ থেকে ‘এআই বিজনেস এক্সিলারেটর’ নামে সাড়ে চার মাসব্যাপী একটি ফ্ল্যাগশিপ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এটি এমন একটি বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রোগ্রাম, যেখানে কেবল এআই টুল শেখার মধ্যেই সীমাবদ্ধ না থেকে ব্যবসার বিপণন, বিক্রি, ফাইন্যান্স, অপারেশনস ও সিদ্ধান্ত গ্রহণের মতো গুরুত্বপূর্ণ কাজের উপযোগী এআই ওয়ার্কফ্লো এবং অটোমেশন তৈরি শেখানো হবে।
আয়োজকদের মতে, দেশে এআই-চালিত ব্যবসায়িক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এই ‘এআই অটোমেশন সামিট’ ছিল একটি গুরুত্বপূর্ণ সূচনা।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের গত ৮ অক্টোবর ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনে আবু সাঈদ মো. রওশানুল হক পদোন্নতিপ্রাপ্ত হয়ে দেশের সর্ববৃহৎ বিশেষায়িত ব্যাংক ‘বাংলাদেশ কৃষি ব্যাংক’-এ উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে যোগদান করেছেন।
১ ঘণ্টা আগে
নবজাতকের যত্নে ‘টুইংকেল নিউ বর্ন বেবি বেল্ট ডায়াপার’ বাজারে এনেছে এসিআইয়ের জনপ্রিয় ব্র্যান্ড টুইংকেল। সম্প্রতি নতুন এ পণ্য বাজারে আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
১ ঘণ্টা আগে
ঋণখেলাপি হওয়া সত্ত্বেও ব্যবসা সচল রাখতে বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠান দুটি হলো বেক্সিমকো এলপিজি ইউনিট-১ ও শাইনপুকুর সিরামিকস। আজ সোমবার এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে আইনি নিষেধাজ্ঞা...
১ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অবকাঠামোতে বিপুল বিনিয়োগের কারণে বৈশ্বিক প্রবৃদ্ধি প্রায় ৩ শতাংশে রয়েছে। এ বিনিয়োগ এশিয়ার অর্থনীতির প্রবৃদ্ধিতেও ভূমিকা রাখছে। তবে একই সঙ্গে কর্মসংস্থান, করব্যবস্থা ও শিক্ষাক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে