
ইউএস-বাংলা এয়ারলাইনসের অঙ্গপ্রতিষ্ঠান ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপ লিমিটেড নিয়ে এসেছে নতুন ক্যাম্পেইন ‘মে ম্যাডনেস’। চলবে আজ ১২ থেকে ১৮ মে পর্যন্ত।
ইউএস-বাংলা গ্রুপের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের অনলাইন শপিং জগতে কার্টআপ ইতিমধ্যে ক্রেতাদের মনে আস্থার জায়গা করে নিয়েছে। অন্য সব অনলাইন মার্কেটপ্লেসের চেয়ে কার্টআপ দিচ্ছে তুলনামূলক সাশ্রয়ী মূল্য, নির্ভরযোগ্য পণ্য এবং দ্রুততম সময়ে ডেলিভারি।’
মে ম্যাডনেস ক্যাম্পেইনে কার্টআপ ক্রেতারা দেশের যেকোনো প্রান্ত থেকে পছন্দের সব ধরনের কেনাকাটা করতে পারবে খুব সহজেই। ফ্যাশন ও লাইফস্টাইল, ইলেকট্রনিকস, স্বাস্থ্য ও সৌন্দর্য এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য পাওয়া যাবে এই মেগা ক্যাম্পেইনে।
ক্রেতাদের কেনাকাটায় ভিন্নমাত্রা যোগ করতে পুরো ক্যাম্পেইন সপ্তাহজুড়ে কার্টআপ দিচ্ছে ফ্রি ডেলিভারি, টপ ডিল, সারপ্রাইজ বক্স, ব্র্যান্ড ফ্ল্যাশ সেল, ১৫ টাকার ডিল, আর্লি বার্ড ভাউচার, সারপ্রাইজ ভাউচারসহ আরও অনেক কিছু।
কার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফুয়াদ আরেফিন বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করি গ্রাহকদের কাছে মানসম্মত পণ্য, বাজার সেরা দাম এবং সময়মতো ডেলিভারি পৌঁছে দিতে। মে ম্যাডনেস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা চাই সবাই যেন সহজে, নিশ্চিন্তে আর সাশ্রয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারেন।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ক্যাম্পেইনকে আরও জমজমাট করে তুলতে অ্যাপেক্স, বাটা, কুডি, লট্টো, এমজেল বাংলাদেশ পিএলসি, ন্যাচুরা কেয়ার, কিউ কসমেটিকস, স্কিন ক্যাফে ও ইউগ্রিনসহ দেশের জনপ্রিয় অনেক ব্র্যান্ড তাদের নতুন কালেকশন ও অফারসহ এ আয়োজনে যুক্ত হয়েছে।
এ ছাড়া কেনাকাটায় লেনদেনের নির্বিঘ্নতা নিশ্চিত করতে পুরো ক্যাম্পেইন জুড়ে থাকছে পেমেন্ট পার্টনারদের সহযোগিতা। নির্দিষ্ট ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা পাবেন বিশেষ ডিসকাউন্ট আর বিকাশ গ্রাহকেরা উপভোগ করতে পারবেন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক!
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দারুণ সব ছাড়, আকর্ষণীয় ডিল আর অফারসহ শপিং হবে উৎসবমুখর। তাই দেরি না করে এখনই ভিজিট করুন কার্টআপে (www.cartup.com), চোখ রাখুন কার্টআপের সোশ্যাল মিডিয়ায় এবং অংশ নিন বছরের সেরা শপিং উৎসবে।’

অনুসন্ধানে জানা গেছে, ইউএস-বাংলা এয়ারলাইনস, ইউএস-বাংলা অ্যাসেটস লিমিটেড, ফুডিকে নিজেদের বলে তারা কক্সবাজারে কথিত হোটেল প্রকল্পে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
৩ ঘণ্টা আগে
দেশে সস্তা প্রাণিজ প্রোটিনের অন্যতম প্রধান উৎস ডিম ও ব্রয়লার মুরগি। তবে বাড়তি উৎপাদন খরচ, করের চাপ এবং খাদ্যের মূল্যবৃদ্ধিতে পোলট্রিশিল্প এখন গভীর সংকটে পড়েছে। খাতসংশ্লিষ্টদের সতর্কবার্তা—বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ডিম ও মুরগির দাম ভবিষ্যতে দ্বিগুণে পৌঁছাতে পারে, যা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ
১২ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল লিমিটেডের প্রায় ২৬৮ কোটি টাকার স্থায়ী আমানত (এফডিআর) ফেরত পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আর্থিক সংকট, উচ্চ খেলাপি ঋণ এবং একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংকে এই অর্থ জমা থাকায় তা আদায়ে অনিশ্চয়তা
১২ ঘণ্টা আগে
ঊর্ধ্বগতির মূল্যস্ফীতির চাপ থেকে তাৎক্ষণিক মুক্তির কোনো সহজ পথ এখন সরকারের সামনে নেই। বাস্তবতাকে মেনে নিয়েই দীর্ঘদিন ধরে ঊর্ধ্বমুখী এই প্রবণতাকে নিয়ন্ত্রণে আনতে নেওয়া হচ্ছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা। লক্ষ্য—তাড়াহুড়ো নয়, বরং ধীরে ধীরে নিয়ন্ত্রণ।
১৫ ঘণ্টা আগে