ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি ২০২৫ সালের আর্থিক ফলাফলে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। কর-পরবর্তী ও প্রভিশনের পর ব্যাংকটির নেট মুনাফা দাঁড়িয়েছে ৯৬৫ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১০৪ শতাংশ বা প্রায় দ্বিগুণ বেশি।
আজ মঙ্গলবার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০৭তম সভায় ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পাশাপাশি মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়। এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আগের বছর মোট লভ্যাংশ ছিল ২০ শতাংশ।
চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, ২০২৫ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৯ টাকা ৯৮ পয়সা, যা ২০২৪ সালে ছিল ৪ টাকা ৯০ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে ৬২ টাকা ১৪ পয়সায় উন্নীত হয়েছে, যা আগের বছর ছিল ৫৩ টাকা ৩৯ পয়সা।
আর্থিক স্থিতিশীলতার সূচকেও শক্তিশালী অবস্থান দেখিয়েছে ব্যাংকটি। ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন অনুপাত (সিআরএআর) বেড়ে ১৭ দশমিক ১৩ শতাংশে পৌঁছেছে, যা ২০২৪ সালে ছিল ১৩ দশমিক ৮৩ শতাংশ এবং নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত মানের চেয়েও বেশি।

বাংলাদেশের অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা সাহা মিমকে ছুটি রিসোর্টের অফিশিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি পূর্বাচলে অবস্থিত ছুটি রিসোর্টে আয়োজিত এক আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) সঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৯তম পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
চ্যাটজিপিটি, গুগল, মেটা ও ফেসবুকের মতো ডিজিটাল প্ল্যাটফর্মের ক্রস-বর্ডার লেনদেনে কর আরোপ এবং সিগারেটসহ তামাক পণ্যে কর ও শুল্ক বাড়ানোর প্রস্তাব উঠেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক-বাজেট আলোচনায়। রাজস্ব আহরণ বাড়ানো, কর ভিত্তি সম্প্রসারণ এবং জনস্বাস্থ্য সুরক্ষার যুক্তিতে এসব প্রস্তাব দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
গত বছরের ৯ ডিসেম্বর বিআরপিডি সার্কুলার নম্বর ১২ অনুযায়ী তফসিলি ব্যাংকগুলোকে কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে উৎসাহ বোনাস প্রদানের আগে কিছু শর্ত পরিপালনের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো বছরে ওই শর্ত অনুযায়ী উৎসাহ ভাতা...
৩ ঘণ্টা আগে