Ajker Patrika

ছুটি রিসোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

আজকের পত্রিকা ডেস্ক­
ছুটি রিসোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম
ছুটি রিসোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন বিদ্যা সিনহা মিম। ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশের অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা সাহা মিমকে ছুটি রিসোর্টের অফিশিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি পূর্বাচলে অবস্থিত ছুটি রিসোর্টে আয়োজিত এক আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছুটি গ্রুপের চেয়ারম্যান ও সহপ্রতিষ্ঠাতা মোস্তফা মাহমুদ আরিফী। এ সময় উপস্থিত ছিলেন সহপ্রতিষ্ঠাতা ও ছুটি রিসোর্ট পূর্বাচলের ম্যানেজিং ডিরেক্টর আলমগীর ফেরদৌস, ছুটি রিসোর্ট পুবাইল ও ছুটি ফরেস্ট ঈগল রিসোর্টের ম্যানেজিং ডিরেক্টর মো. সামসুল ইসলাম মাসুদ এবং ছুটি বিচ রিসোর্ট, সালতানাত টি রিসোর্ট ও সালতানাত হাইওয়ে ভিলেজের ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল। এ ছাড়া প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মোস্তফা মাহমুদ আরিফী বলেন, ‘বিদ্যা সিনহা মিমকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তাঁর ব্যক্তিত্ব, জনপ্রিয়তা এবং দর্শকদের সঙ্গে গভীর সংযোগ ছুটি গ্রুপের মূল্যবোধ ও লক্ষ্যকে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করবে।’

এই কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে ছুটি গ্রুপ তাদের ব্র্যান্ড উপস্থিতি আরও জোরদার করার পাশাপাশি পর্যটন, বিনোদন ও ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পৃক্ততা বাড়াতে চায়। একই সঙ্গে ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি উন্নয়ন রোডম্যাপও তুলে ধরা হয়। ১৪ বছর ধরে ছুটি গ্রুপ বাংলাদেশের হসপিটালিটি খাতে সাফল্যের সঙ্গে কাজ করে আসছে। প্রকৃতিনির্ভর, নিরাপদ ও টেকসই রিসোর্ট অভিজ্ঞতা প্রদানই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

বর্তমানে ছুটি গ্রুপের পোর্টফোলিওতে রয়েছে—ছুটি রিসোর্ট গাজীপুর, ছুটি রিসোর্ট পূর্বাচল, ছুটি রিসোর্ট পুবাইল এবং সিলেটের শমশেরনগরে অবস্থিত ছুটি ফরেস্ট ঈগল রিসোর্ট।

এ ছাড়া গ্রুপটি বেশ কয়েকটি নতুন প্রকল্প হাতে নিয়েছে, যার মধ্যে রয়েছে কক্সবাজারে ছুটি বিচ রিসোর্ট, পূর্বাচলে পাঁচ তারকা হোটেল ‘ছুটি হারমনি’, পুবাইলে ‘ছুটি সিগনেচার’, শ্রীমঙ্গলে ‘সালতানাত টি রিসোর্ট’, ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ‘সালতানাত হাইওয়ে ভিলেজ’ এবং গাজীপুরের রাজেন্দ্রপুরে ‘ছুটি ভ্যালি’।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিদ্যা সিনহা মিম বলেন, ‘ছুটি গ্রুপের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। বাংলাদেশের পর্যটন খাতে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতি, আতিথেয়তা ও অর্থবহ ভ্রমণ অভিজ্ঞতা—এই তিনের সমন্বয়ে তারা যে কাজ করছে, তার অংশ হতে পেরে আমি আনন্দিত এবং তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।’

এই অংশীদারত্ব ছুটি গ্রুপের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে এবং দেশের ক্রমবর্ধমান লাইফস্টাইল ও হসপিটালিটি খাতে তাদের অবস্থান আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানে উপস্থিত সব অতিথিকে ধন্যবাদ জানানো হয় এবং ছুটি গ্রুপের ভবিষ্যৎ যাত্রায় এবং বিনিয়োগ প্রকল্পে সবার সহযোগিতা কামনা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভরপেট বিরিয়ানির পর তরমুজ, একে একে প্রাণ হারাল একই পরিবারের ৪ সদস্য

মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পেতে যাচ্ছেন ব্যাংকাররা

সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড

ইউনূস ভিভিআইপি এক বছরই, মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ভিভিআইপি ৬ মাস

ঢাকায় নতুন হাইকমিশনার পেশাদার কূটনীতিক নন রাজনীতিক, কেন প্রথা ভাঙল ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত