Ajker Patrika

বিমানের ঢাকা-রিয়াদ ফ্লাইট বন্ধ ৩০ নভেম্বর পর্যন্ত

বিশেষ প্রতিনিধি, ঢাকা
বিমানের ঢাকা-রিয়াদ ফ্লাইট বন্ধ ৩০ নভেম্বর পর্যন্ত

নিরাপত্তাজনিত কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্তের মেয়াদ বাড়িয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।

তবে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত