দ্রুত এবং আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি কালেকশন বুথ চালু করেছে। এই বুথের মাধ্যমে হাসপাতালের রোগীদের বিভিন্ন ফি, ডায়াগনস্টিক টেস্টের ফি এবং অন্যান্য ফি জমা নেওয়া হবে।
বুথটির উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা, ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা। এই উদ্যোগটি রোগীদের জন্য আর্থিক লেনদেন প্রক্রিয়াকে আরও সহজ ও সুবিধাজনক করবে বলে আশা করা হচ্ছে।

জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে ‘অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটি’ (অ্যালকো) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজ আলম ও মো. নূরুল হুদাসহ...
১ ঘণ্টা আগে
তরুণদের সৃজনশীলতা, কৌশলগত চিন্তা ও যোগাযোগ দক্ষতা বিকাশের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিজনেস অ্যান্ড কমিউনিকেশন ক্লাব আয়োজিত ‘ফ্রেশ প্রেজেন্টস ক্রিয়েটিভ ২০২৬ ’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে...
১ ঘণ্টা আগে
বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি হওয়ার অভিযোগ পেলেও বেসরকারি আমদানিকারক ও অপারেটর কোম্পানিগুলো সরকারকে জানিয়েছে, দেশে পণ্যটির কোনো জোগান সংকট নেই। রয়েছে পর্যাপ্ত মজুতও।
৪ ঘণ্টা আগে
ব্রোকারেজ হাউসের অনিয়ম ও অর্থ আত্মসাতের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারীকে ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড (আইপিএফ) থেকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত সম্পূর্ণ অর্থ ফেরত দিচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ সোমবার ডিএসই আয়োজিত ‘আইপিএফ তহবিল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানের’ মাধ্যমে...
৪ ঘণ্টা আগে