
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ‘নিকুঞ্জ শাখা’ আরও বৃহৎ পরিসরে আন্তরিক গ্রাহকসেবা দেওয়ার লক্ষ্যে বর্ধিত পরিধিতে কার্যক্রম শুরু করেছে। গতকাল বুধবার নিকুঞ্জ শাখার পরিধি সম্প্রসারণ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে বর্ধিত পরিসরে শাখার কার্যক্রম উদ্বোধন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম. আমানউল্লাহ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম এ খান বেলাল, ডিবিএর সভাপতি ও গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিচার্ড ডি রোজারিও, সাব ভ্যালি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব ই ইলাহি ও ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা সাইফুর রহমান মজুমদার।
ব্যাংকের এফভিপি ও নিকুঞ্জ শাখার প্রধান ফারুক আহমেদ ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন শাখা সম্প্রসারণ অনুষ্ঠানে ব্যাংকের এএমডি মতিউল হাসান; ডিএমডিবৃন্দ আদিল রায়হান, শামীম আহম্মদ, হাসনে আলম ও মু. মাহমুদ আলম চৌধুরী; সিএফও তাপস চন্দ্র পাল পিএইচডি; এসইভিপি অসীম কুমার সাহা; শাহ মো. সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান; কোম্পানি সেক্রেটারি আবু আসগার জি. হারুনীসহ ব্যাংকের সব শাখা ও উপশাখার প্রধান; বিভাগীয় প্রধান, জোনাল হেড, ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) রিটেইল চেইন ফ্রেশ সুপার মার্টের পণ্য এখন জনপ্রিয় খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী প্ল্যাটফর্ম ফুডিতে পাওয়া যাচ্ছে। এর ফলে গ্রাহকেরা ঘরে বসেই ফ্রেশ সুপার মার্টের বিভিন্ন পণ্য অর্ডার করতে পারবেন।
৩১ মিনিট আগে
সব শ্রেণি-পেশার মানুষকে ডিজিটাল লেনদেনের আওতায় আনতে আগামী নভেম্বর থেকে বাংলা কিউআরের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তির লেনদেন চালু হবে। এ ব্যবস্থায় রিকশাচালক, মুচিসহ সবার নিজস্ব কিউআর কোড থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ....
৪ ঘণ্টা আগে
গবেষণার তথ্য অনুসারে, একটি মাঝারি প্যানেল ব্যবস্থার জন্য মাসে ৪০ হাজার টাকা দিয়ে নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করলে অতিরিক্ত ৬ দশমিক ৬৭ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদিত হয়, যার থেকে প্রতি মাসে প্রায় ৫৬ হাজার ২৪ টাকার আয় সম্ভব।
৬ ঘণ্টা আগে
বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রৌপ্যালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
১ দিন আগে