
আর্থিক কেলেঙ্কারিতে আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদারের চারটি প্রতিষ্ঠান আবার সচল করতে চাচ্ছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল)। পিকে হালদারের কুমিরের খামার রেপটাইলস ফার্ম লিমিটেড, আনান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং রহমান কেমিক্যালস লিমিটেডের কাছে আইএলএফএসএলের পাওনা ২৬০ কোটি টাকা। কোম্পানিগুলোর বন্ধকি সম্পত্তির বর্তমান বিক্রয়মূল্য মাত্র ৩৬ কোটি টাকা। তাই এসব প্রতিষ্ঠানের সম্পদ বিক্রি না করে লাভজনক করতে সচলের উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার পুরানা পল্টনে আইএলএফএসএলের ২৬ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। এ সময় আইএলএফএসএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সচিব মো. নজরুল ইসলাম খান, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মশিউর রহমানসহ পর্ষদের পরিচালকেরা উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘যাদের কম টাকা তাদের পরিশোধ শুরু করেছি। নতুন পর্ষদ ৪ হাজার ৬৫২ জন আমানতকারীদের ১৩৯ কোটি টাকা ফেরত দিয়েছে। পর্যায়ক্রমে অন্যদেরও দেওয়া হবে। এভাবে আমানতকারীদের আস্থা ফেরাতে চাই।’
উল্লেখ্য, আইএলএফএসএল ১৯৯৬ সালে যাত্রা শুরু করে ২০১৫ সাল পর্যন্ত দেশের অন্যতম সেরা আর্থিক পরিষেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। কিন্তু ২০১৫ থেকে ২০১৯ সময়ের আর্থিক কেলেঙ্কারির কারণে ক্ষতি মুখে পরায় নতুন পর্ষদ প্রতিষ্ঠানটি পুনরুদ্ধারের চেষ্টা করছে।
বিপুল পরিমাণ অর্থ পাচারের দায়ে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারকে গত ১৫ মে কলকাতা থেকে গ্রেপ্তার করে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গ্রেপ্তার করা হয়েছে তাঁর পাঁচ সহযোগীকেও। বর্তমানে তিনি ভারতের কারাগারেই রয়েছেন। তাঁর বিরুদ্ধে বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা পাচার ও নয়ছয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একাধিক মামলা রয়েছে।
ভালুকা সদর থেকে ২০ কিলোমিটার দূরে শালবনের ভেতর উথুরা ইউনিয়নের হাতিবের গ্রামে রয়েছে কুমিরের খামার। ২০০৪ সালে মালয়েশিয়া থেকে ৭৫টি কুমির এনে ১৫ একর জায়গার ওপর বিশাল এ খামারটি গড়ে তোলে রেপটাইলস ফার্ম লিমিটেড। এখন পর্যন্ত ১ হাজার ৫০৭টি কুমিরের চামড়া রপ্তানি করেছে দাবি করেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। যদিও পি কে হালদারের কারণে এই প্রতিষ্ঠান প্রায় মুখ থুবড়ে পড়েছে।

শান্তা হোল্ডিংসের অগ্রযাত্রায় নতুন মাইলফলক হিসেবে ‘শান্তা পিনাকল’ প্রকল্পের আনুষ্ঠানিক হস্তান্তর সম্পন্ন হয়েছে। দেশের ভবন উন্নয়নের ক্ষেত্রে এক যুগান্তকারী সংযোজন এই ৪০ তলা ভবনটি। গত ১৮ এপ্রিল এই হস্তান্তর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
দেশের বেসরকারি এভিয়েশন খাতে নতুন সংযোজন হিসেবে আকিজ বশির এভিয়েশন বাণিজ্যিক হেলিকপ্টার পরিচালনার লাইসেন্স পেয়েছে। গতকাল রোববার (১৯ এপ্রিল) প্রতিষ্ঠানটিকে এ লাইসেন্স অনুমোদন দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
৩ ঘণ্টা আগে
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫-২০ টাকা বৃদ্ধির ঘোষণার পর থেকে সর্বত্র একধরনের অস্থিরতা স্পষ্ট হয়ে উঠেছে। এর মধ্যে ঘোষণা এল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধির। সেটাও বেশ বড় বৃদ্ধি, ১৭ দিনের ব্যবধানে ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ৫৯৯ টাকা।
১৫ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি চাহিদা তৈরি হয়েছে। অথচ সরবরাহ এত দিন দেওয়া হচ্ছিল গত বছরের গড় হিসাবে। ফলে বাড়তি চাহিদা পূরণ না হওয়ায় বাজারে সংকট তৈরি হয়। এ পরিস্থিতিতে এখন জেলা প্রশাসনের...
১৮ ঘণ্টা আগে