ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সঙ্গে যৌথ উদ্যোগে এ বছর জানুয়ারিতে এমএফএস কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড চালু করে দ্রুত বর্ধনশীল মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান উপায়।
স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাসহ বিভিন্ন সুবিধা প্রদান করার কারণে ব্যবহারকারীদের মাঝে বিপুল জনপ্রিয়তা অর্জন করে নেয় ইউসিবি-উপায় কো-ব্র্যান্ডেড কার্ড।
এরই ধারাবাহিকতায়, এ কার্ডের নতুন গ্রাহকদের জন্য আকর্ষণীয় ক্যাশ রিওয়ার্ড সুবিধা নিয়ে এসেছে উপায়। এ অফার চালু থাকবে আগামী ৩০ জুন পর্যন্ত।
এ ক্যাম্পেইনের অধীনে, ব্যবহারকারীরা ইউসিবি-উপায় কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ডটি সক্রিয় (অ্যাক্টিভেশন) করার পর কার্ডের মাধ্যমে ১০ হাজার টাকা বা তার বেশি লেনদেন করে পরপর ছয় মাসে ছয়শ টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড উপভোগ করতে পারবেন (এক মাসে সর্বোচ্চ ক্যাশ রিওয়ার্ড পাবেন একশ টাকা এবং ছয় মাসের সর্বমোট ক্যাশ রিওয়ার্ড পাবেন ছয়শ টাকা)। এ ক্যাশ রিওয়ার্ড ব্যবহারকারীর উপায় ওয়ালেটে যুক্ত হবে।
আগ্রহীরা উপায় অ্যাপটি ডাউনলোড করার পরে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এরপর, অ্যাপের মাধ্যমেই প্রিপেইড কার্ডটি পাওয়ার জন্য আবেদন করা যাবে। আবেদনের পর পাঁচশ পচাত্তর টাকা ইস্যুয়েন্স ফি প্রদান করতে হবে। সফল আবেদনের পরে, ব্যবহারকারীর ঠিকানায় কার্ডটি পৌঁছে দেওয়া হবে।
ইউসিবি-উপায় প্রিপেইড কার্ডে ব্যবহারকারীরা যেসব সুবিধা উপভোগ করবেন, তার মধ্যে অন্যতম হলো এর জন্য কোন ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হবে না; ফলে, বিভিন্ন শ্রেণির ব্যবহারকারীরা এ কার্ডের নানাবিধ সুবিধা উপভোগ করতে পারবেন। ফ্রিল্যান্সার এবং প্রযুক্তিপ্রেমী, যাদের নিয়মিত ভিত্তিতে ফেসবুক, গুগল কিংবা স্পটিফাইয়ের মতো আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে লেনদেন করার প্রয়োজন হয়, তাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিতে বিশেষ ভূমিকা রাখবে এ কার্ড।
এ ছাড়াও ঈদুল আজহার সময়, ব্যবহারকারীরা ইউসিবি-উপায় কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড ব্যবহার করে পেমেন্ট করার সময় ৫শ’রও বেশি লাইফস্টাইল মার্চেন্টে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।
পাশাপাশি, ব্যবহারকারীরা কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ডটি ব্যবহার করে পেমেন্ট প্রদানের মাধ্যমে বছরজুড়ে লাইফস্টাইল, মেডিকেল, রেস্টুরেন্ট, গ্রুমিং ও স্যালন এবং ট্যুরস ও ট্র্যাভেলসহ বিভিন্ন মার্চেন্টে আকর্ষণীয় ডিসকাউন্ট উপভোগ করবেন।

ইভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম, ধামাকা শপিং, আলেশা মার্টসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ৫৮ হাজার ৭২০টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে গ্রাহকদের দাবির অঙ্ক প্রায় ৩ হাজার ৮৬৯ কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা প্রায় ৫৩১ কোটি টাকার মধ্যে ৪৭২
১৩ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বিপুল মুনাফা অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক। গত এক বছরে বাংলাদেশ ব্যাংক নিট বা প্রকৃত মুনাফা করেছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা। মূলত দুর্বল ব্যাংকগুলো দৈনন্দিন চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ায় এই মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। যা আগের অর্থবছরের তুলনায় ৩ হাজা
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, লজিস্টিকস ব্যয় হ্রাস এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) সক্ষমতা বাড়াতে সহযোগিতা জোরদারের আগ্রহ জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। একই সঙ্গে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের দক্ষতা উন্নয়নে কাজ করার ক
১৮ ঘণ্টা আগে
তিন বছরের বেশি অপেক্ষার পর দেশে ডিজিটাল ব্যাংক চালুর পথ খুলছে। দ্বিতীয় দফায় আবেদন করা ১২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টিকে চূড়ান্তভাবে বাছাই করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী পর্ষদ সভায় এসব প্রতিষ্ঠানের লাইসেন্স অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
১ দিন আগে