বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের (বাফা) পরিচালনা পর্ষদ বাতিল করে সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সংগঠনটির বিভিন্ন অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার কারণে বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি জারি করা এক আদেশে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নাসরিন সুলতানাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি আগামী ১২০ দিনের মধ্যে বাফার একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্দলীয় নির্বাচন আয়োজন করবেন।
আদেশে বলা হয়েছে, পরিচালনা পর্ষদ নিরীক্ষিত হিসাব সাধারণ সদস্যদের সামনে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে এবং সদস্যদের পূর্বানুমোদন ছাড়াই করোনাকালীন প্রণোদনার আওতায় ১ কোটি টাকা বিতরণ করেছে। এ ছাড়াও, পরিচালনা পর্ষদের মধ্যে সমন্বয়ের অভাবে সংগঠনটি বাণিজ্য, শিল্প ও সেবা খাতে দেশের স্বার্থরক্ষা করতে পারেনি। নির্বাচন শেষে প্রশাসক নতুনভাবে গঠিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন এবং তা মন্ত্রণালয়কে জানাবেন।
বাফা একটি পেশাজীবী সংগঠন, যার সদস্য সংখ্যা ১ হাজার ১৮৯ জন। পরিচালনা পর্ষদ ১৯ সদস্য নিয়ে গঠিত।

বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ নুরুল আমিন বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ২৪ মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ নিয়োগ প্রদান করে।
৭ ঘণ্টা আগে
ভারতে পেঁয়াজের ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের চলমান তীব্র আন্দোলনের মুখে কেন্দ্রীয় সরকার পেঁয়াজের দাম কেজি প্রতি ১৫ রুপি নির্ধারণ করেছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।
১ দিন আগে
প্রশ্ন হতে পারে, ঈদে নতুন টাকার চাহিদা বাড়ে কেন। এর পেছনে কাজ করে আমাদের ধর্মীয়, সামাজিক ও পারিবারিক সংস্কৃতির গভীর সংযোগ...
১ দিন আগে
কোরবানির পশুর চামড়া দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। এই চামড়াকে ঘিরেই টিকে আছে ট্যানারিশিল্পের বড় অংশ, আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা, পূরণ হচ্ছে অভ্যন্তরীণ চাহিদা। এর ওপর ভর করেই খাতটিতে অটুট রয়েছে বিপুল কর্মসংস্থান।
২ দিন আগে