
দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে আরও কিছু বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে। তবে কয়েকটি বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে। দুই পক্ষই এ সিদ্ধান্তে পৌঁছেছে যে, নিজেদের মধ্যে আন্তমন্ত্রণালয় আলোচনা চালু থাকবে। এরপর আবার দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসবেন।
শুল্ক নিয়ে ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির মধ্যে আলোচনার বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস উইং জানিয়েছে, পরবর্তী আলোচনা ভার্চ্যুয়ালি এবং সামনাসামনি দুই প্রক্রিয়াতেই হতে পারে। খুব দ্রুতই সেই সময়-তারিখ নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে।
বাণিজ্য উপদেষ্টা, সচিব ও অতিরিক্ত সচিব আজ শনিবার (১২ জুলাই) দেশে ফিরবেন। প্রয়োজন হলে তাঁরা আবার যাবেন। তিন দিনের আলোচনার পরিপ্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আশাবাদী, নির্ধারিত সময়ের মধ্যে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানো যাবে।
এই আলোচনায় বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব ফয়েজ তৈয়ব ঢাকা থেকে ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করেন। ভার্চ্যুয়ালি আরও উপস্থিত ছিলেন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।
তিন দিনের এই আলোচনার পুরো বিষয়টি সমন্বয় করেছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।
আরও খবর পড়ুন:

শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক তাদের গ্রাহকদের টাকা ফেরত দিতে আবেদন নেওয়া শুরু করছে। গত মঙ্গলবার থেকে আবেদন শুরুর পর আজ রোববার পর্যন্ত ব্যাংকটির বিভিন্ন শাখায় জমা টাকা তোলার আবেদন জমা পড়েছে ৭৪ হাজার ২২১টি। সেই হিসাবে মাত্র চার কার্যদিবসে জমা পড়া এসব আবেদনের বিপরীতে
২ ঘণ্টা আগে
জরুরি বিল বা প্রয়োজনীয় ফি পরিশোধে ব্যাংকের অ্যাপ থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণ নেওয়া যাবে। তবে এই ঋণের টাকা নগদে তোলা বা অন্য হিসাবে স্থানান্তর করা যাবে না। নির্ধারিত সেবা প্রদানকারীকে সরাসরি বিল বা ফি পরিশোধে ব্যবহার করতে হবে ঋণের অর্থ।
২ ঘণ্টা আগে
উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে কৃষি উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ ও বাজারজাতকরণ এবং কৃষিপণ্য রপ্তানি সম্প্রসারণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল পরিচালনা ও বাস্তবায়ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংক পিএলসির
৩ ঘণ্টা আগে
ইলেক্ট্রো মার্ট গ্রুপের ডিএমডি ও সিইও মো. নুরুল আফছার ‘কমনওয়েলথ টপ ১০০ সিইও অ্যাওয়ার্ড ২০২৬’ এবং ‘কমনওয়েলথ করপোরেট লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন। নেতৃত্ব, কৌশলগত দূরদৃষ্টি, ব্যবসায়িক উৎকর্ষ এবং কমনওয়েলথ অঞ্চলে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ দুটি পুরস্কার পেয়েছেন।
৩ ঘণ্টা আগে