
সর্বজনীন পেনশন তহবিলে এ পর্যন্ত ১২ কোটি ৪৫ লাখ টাকা জমা হয়েছে। এর মধ্যে ১১ কোটি ৩১ লাখ টাকা দিয়ে ট্রেজারি বন্ড কেনা হয়েছে।
আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সর্বজনীন পেনশনের অর্থ বিনিয়োগবিষয়ক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, ‘সর্বজনীন পেনশন তহবিল নামের ব্যাংক হিসাবে পেনশন স্কিমে অংশ নেওয়া সবার অর্থ জমা থাকবে। এই অর্থ জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিরাপদ ও কম ঝুঁকিপূর্ণ উৎসে বিনিয়োগ করবে। বিনিয়োগের ক্ষেত্রে সরকারের ট্রেজারি বন্ডকে অগ্রাধিকার দেওয়া হবে। বিনিয়োগ থেকে প্রাপ্য লভ্যাংশের ভিত্তিতে পেনশনারের মাসিক অ্যানুইটি হিসাব করে একজন পেনশনারের মাসিক পেনশন দেওয়া হবে। এ ক্ষেত্রে একজন ব্যক্তি কত টাকা, কত সময় পর্যন্ত জমা দিয়ে, কী পরিমাণ পেনশন প্রাপ্য হবেন—তার একটি সম্ভাব্য হিসাব দেখানো হয়েছে—যা বাস্তবসম্মত।’
মুস্তফা কামাল বলেন, ‘এ পর্যন্ত সর্বজনীন পেনশন তহবিলে ১২ কোটি ৪৫ লাখ টাকার বেশি জমা হয়েছে। আজ জমা হওয়া অর্থ থেকে ১১ কোটি ৩১ লাখ টাকার ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড কিনে বিনিয়োগের উদ্বোধন করা হলো।’
ব্যাংক খাতের সুদ হার ৬ ও ৯ শতাংশ করা সিদ্ধান্ত সঠিক ছিল উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘সে সময় আমরা এটা না করলে ব্যাংক খাতকে খুঁজে পাওয়া যেত না। এখন ৬-৯ তুলে দেওয়া হয়েছে, এটাও সময়ের প্রয়োজনে করা হয়েছে।’
অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যান অর্থ বিভাগের অতিরিক্ত সচিব কবিরুল ইজদানী খান, জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা প্রমুখ।

তিন বছরের বেশি অপেক্ষার পর দেশে ডিজিটাল ব্যাংক চালুর পথ খুলছে। দ্বিতীয় দফায় আবেদন করা ১২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টিকে চূড়ান্তভাবে বাছাই করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী পর্ষদ সভায় এসব প্রতিষ্ঠানের লাইসেন্স অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতির কাটিয়ে ওঠা পুরোনো সমস্যাগুলো মধ্যপ্রাচ্যের যুদ্ধ আবার নতুন করে সামনে নিয়ে এসেছে। দীর্ঘায়িত ও অনিশ্চিত এই যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে জ্বালানি, শিল্পের কাঁচামাল ও খাদ্যপণ্যের দাম বেড়েছে। পণ্য পরিবহনের গতিপথেও তৈরি হয়েছে বাড়তি ঝুঁকি। ফলে সমুদ্রপথে জাহাজীকরণ ব্যয় বেড়েছে...
১১ ঘণ্টা আগে
বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে গয়নার নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে।
১ দিন আগে
রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহ্ভিত্তিক ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান।
২ দিন আগে