Ajker Patrika

চীনের হাসপাতালের সঙ্গে যমুনা ব্যাংক ও বিআরএইচসির চুক্তি

আজকের পত্রিকা ডেস্ক­
চীনের হাসপাতালের সঙ্গে যমুনা ব্যাংক ও বিআরএইচসির চুক্তি
চীনের হাসপাতালের সঙ্গে যমুনা ব্যাংক ও বিআরএইচসির ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

যমুনা ব্যাংক পিএলসি, বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টার বিআরএইচসি এবং চীনের শীর্ষস্থানীয় চিকিৎসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ২২ এপ্রিল রাজধানীর গুলশান-১-এ যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিটি সম্পন্ন হয়। এই উদ্যোগের ফলে বাংলাদেশি রোগীদের জন্য চীনে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নেওয়ার সুযোগ আরও সহজ হবে।

চুক্তিতে যমুনা ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম, বিআরএইচসির পক্ষে অপারেশনস বিভাগের উপব্যবস্থাপক আবিদুর রহমান, গুয়াংজু ফোসান চ্যানচেং হাসপাতালের পক্ষে আন্তর্জাতিক ব্যবসা বিভাগের ব্যবস্থাপক লিউ ওয়েনজুয়ান ও শেনজেন হেংশেং হাসপাতালের পক্ষে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ঝাং ফান স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে শেনজেন হেংশেং হাসপাতালের মার্কেটিং ম্যানেজার গুও চেং ঝুও, ইন্টারন্যাশনাল মেডিকেল সেন্টারের পরিচালক উ পেং, বিআরএইচসির নির্বাহী পরিচালক আন্তর্জাতিক সম্পর্ক প্রকৌশলী মো. মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় তিনটি প্রতিষ্ঠান রোগী রেফারেল ও চিকিৎসা সমন্বয় এবং চীনে উন্নত চিকিৎসা গ্রহণের জন্য একটি সমন্বিত কাঠামো গড়ে তোলা হবে। বিআরএইচসি প্রধান মেডিকেল ফ্যাসিলিটেটর হিসেবে রোগী সমন্বয়, হাসপাতালের সঙ্গে যোগাযোগ ও সার্বিক সেবা ব্যবস্থাপনা নিশ্চিত করবে। যমুনা ব্যাংকের কার্ডধারী গ্রাহকেরা নির্ধারিত শর্তে চীনে চিকিৎসার মোট ব্যয় ২০ হাজার আরএমবি অতিক্রম করলে সর্বোচ্চ ৮ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা পাবেন।

যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম উল্লেখ করেছেন, ‘আমরা সব সময় আমাদের গ্রাহকদের জন্য উন্নত সেবা ও বিশেষ সুবিধা নিশ্চিত করতে সচেষ্ট। বিআরএইচসি এবং চীনের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর সঙ্গে এই ত্রিপক্ষীয় চুক্তির ফলে আমাদের কার্ডধারী গ্রাহকেরা বিদেশে চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে আকর্ষণীয় ও কার্যকর সুবিধা উপভোগ করতে পারবেন। বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমাদের গ্রাহকদের নাগালের মধ্যে আনা আমাদের লক্ষ্য।

‘গ্রাহকদের জন্য উন্নত সেবা ও বিশেষ সুবিধা নিশ্চিত করাই ব্যাংকের লক্ষ্য এবং এই চুক্তির মাধ্যমে বিদেশে চিকিৎসা গ্রহণ আরও সহজ ও সাশ্রয়ী হবে।’

প্রকৌশলী মো. মোজাম্মেল হক বলেন, ‘বিদেশে, বিশেষত চীনে উন্নত চিকিৎসা গ্রহণে আগ্রহী বাংলাদেশি রোগীদের চাহিদা পূরণে বিআরএইচসি দীর্ঘদিন ধরে একটি বিশ্বস্ত মেডিকেল ট্যুরিজম ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করে আসছে। এই চুক্তির ফলে আমরা রোগীদের জন্য বিশেষজ্ঞ পরামর্শ, হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ, মেডিকেল ভিসা সহায়তাসহ আরও ব্যাপক সেবা নিশ্চিত করতে সক্ষম হব। আমরা আশাবাদী, এই উদ্যোগ মেডিকেল ট্যুরিজম খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।’

আবিদুর রহমান বলেন, ‘চীনে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। তবে সঠিক দিকনির্দেশনার অভাবে অনেকেই জটিলতার সম্মুখীন হন। বিআরএইচসি সমন্বিত ও পেশাদার সেবার মাধ্যমে এই প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তির ফলে আন্তর্জাতিক মান বজায় রেখে উন্নত ও মানসম্পন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।’

এই সমঝোতা স্মারকের আওতায় ১২টি আন্তর্জাতিকভাবে স্বীকৃত চীনা হাসপাতাল অন্তর্ভুক্ত রয়েছে, যেগুলো অনকোলজি, চক্ষু, অস্থি, শিশুরোগ, ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা এবং অন্যান্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা দিয়ে থাকে।

এই ঐতিহাসিক ত্রিপক্ষীয় অংশীদারত্ব মেডিকেল ট্যুরিজম খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং বাংলাদেশি রোগীদের জন্য চীনে আধুনিক ও বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ আরও সম্প্রসারিত করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক দশক পর নির্মাণে ফিরছেন ওয়াহিদ আনাম

ফের ইরানে হামলা হলে পরিণতি হবে ভয়াবহ: ট্রাম্পকে পুতিনের হুঁশিয়ারি

তামিলনাড়ু বিধানসভা নির্বাচন: থালাপতি বিজয়ের দলের চমকের পূর্বাভাস

ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে ‘শত্রু হার্ট অ্যাটাক’ করতে পারে

ঈশ্বরের কাছে প্রার্থনা, ভারত-বাংলাদেশ সম্পর্ক যেন না শোধরায়: আসামের মুখ্যমন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত