
বোয়িং ৭৩৭ ম্যাক্স সিরিজের উড়োজাহাজগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগের শুরু ২০১৮ সালে। ওই বছর বোয়িং ম্যাক্স-৮ মডেলের দুটি উড়োজাহাজে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পরে ২০১৯ সালে সারা বিশ্বে বোয়িং-৭৩৭ ম্যাক্স উড়োজাহাজগুলোর উড্ডয়ন এক বছরের বেশি সময়ের জন্য নিষিদ্ধ (গ্রাউন্ডেড) করা হয়েছিল।
২০১৮ সালের অক্টোবরে লায়ন এয়ার ফ্লাইট-৬১০ উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই জাভা সাগরে বিধ্বস্ত হয়। এরপর ২০১৯ সালের মার্চে ইথিওপিয়ান এয়ারলাইনস ফ্লাইট-৩০২ উড্ডয়নের পরপরই সমুদ্রে বিধ্বস্ত হয়। ওই দুটি ঘটনায় সব যাত্রী ও ক্রু নিহত হয়েছিলেন।
পরে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ), ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ) এবং যুক্তরাজ্যের সিভিল এভিয়েশন অথরিটি দীর্ঘ তদন্তের পর বোয়িং-৭৩৭ ম্যাক্স সিরিজের উড়োজাহাজগুলোকে পুনরায় নিরাপদ ঘোষণা করে। এরপরও নিরাপত্তা উদ্বেগের কারণে বোয়িংকে তাদের ম্যাক্স-৮ মডেলের উৎপাদন ও ডেলিভারি বন্ধ রাখতে হয়েছিল এবং বাড়তি নজরদারির সম্মুখীন হতে হয়েছিল।
তবে বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স এবং বোয়িংয়ের অন্যান্য মডেলে গত কয়েক বছরে বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। উল্লেখ্য, বোয়িং ৭৩৭-৮০০ এবং বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স প্রায় একই আকারের, ন্যারো-বডি এয়ারলাইনার। তবে ম্যাক্স-৮ তুলনামূলক আধুনিক ও জ্বালানি সাশ্রয়ী সংস্করণ।
জেজু এয়ার: ২০২৪ সালের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে জেজু এয়ারের একটি বোয়িং ৭৩৭-৮০০ বিধ্বস্ত হয়। এতে ১৭৫ জন যাত্রী এবং ৪ ক্রু সদস্য নিহত হন। পরে ২০২৫ সালের জুলাই মাসে তদন্তকারীরা জানান, পাখি আঘাত করার পর পাইলটরা ভুলে ইঞ্জিন বন্ধ করে দিয়েছিলেন। ফলে উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে এতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না।
সাউথওয়েস্ট এয়ারলাইনস: ২০২৪ সালের এপ্রিলে ডেনভারে উড্ডয়নের সময় একটি বোয়িং ৭৩৭-৮০০-এর ইঞ্জিনের কভার খুলে যায়, যা বিমানের উইং ফ্ল্যাপে আঘাত করে। তবে এই ঘটনায় কেউ নিহত বা আহত হয়নি।
টিইউআই এয়ারওয়েজ: ২০২৪ সালের মার্চে ব্রিস্টল বিমানবন্দরের কাছে অটোথ্রটলের (কম্পিউটার-নিয়ন্ত্রিত সিস্টেম) ত্রুটির কারণে একটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ১০০ ফুটের কম উচ্চতা দিয়ে উড়েছিল, যা পাইলট লক্ষ করেননি। যুক্তরাজ্যের এয়ার অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ বিষয়টিকে ‘গুরুতর ঘটনা’ হিসেবে চিহ্নিত করেছিল।
ল্যাটাম এয়ারলাইনস: ২০২৪ সালের মার্চে সিডনি থেকে অকল্যান্ডগামী একটি বোয়িং ৭৮৭ উড়োজাহাজের উচ্চতা হঠাৎ কমে গেলে প্রায় ৫০ যাত্রী আহত হন। বোয়িং এটিকে ‘প্রযুক্তিগত ত্রুটি’ হিসেবে আখ্যা দিয়েছিল।
২০২৪ সালে এই ধরনের কিছু ঘটনার পর সমালোচনার মুখে বোয়িংয়ের প্রধান নির্বাহী ডেভ ক্যালহউন পদত্যাগের ঘোষণা দেন এবং ওই বছরের শেষের দিকে পদত্যাগ করেন।
আলাস্কা এয়ারলাইনস: ২০২৪ সালের জানুয়ারিতে ওরেগনের পোর্টল্যান্ড থেকে উড্ডয়নের পরপরই একটি বোয়িং ৭৩৭-৯ ম্যাক্সের দরজার প্যানেল খুলে গিয়েছিল। এই ঘটনার পর মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) জরুরি নির্দেশনায় সাময়িকভাবে বোয়িং-৯ ম্যাক্সের সব উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল।
বোয়িং ৭৩৭-৮০০ বনাম ৭৩৭ ম্যাক্স এবং কারা এটি ব্যবহার করে
বোয়িং ৭৩৭-৮০০ এবং বোয়িং ৭৩৭ ম্যাক্স (৭৩৭-৭, ৮, ৯, ১০) মডেলের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। বোয়িং ৭৩৭-৮০০ একটি পুরোনো ভ্যারিয়েন্ট এবং বিশ্বের অন্যতম জনপ্রিয় বিমান। অন্যদিকে বোয়িং ৭৩৭ ম্যাক্স হলো এর আধুনিক ভার্সন।
এভিয়েশন অ্যানালিটিকস কোম্পানি সিরিয়ামের তথ্যমতে, বর্তমানে বিশ্বে ব্যবহৃত যাত্রীবাহী বিমানের ১৫ শতাংশ বা প্রায় ৪ হাজার ৪০০টি হলো বোয়িং ৭৩৭-৮০০।
রায়ানএয়ার, কেএলএম, আমেরিকান, ইউনাইটেড ও ডেল্টা এয়ারলাইনসের মতো ২০০টি সংস্থা এটি ব্যবহার করে। বিশেষজ্ঞদের মতে, ১৯৯৭ সাল থেকে উড্ডয়ন করা উড়োজাহাজটি নিরাপদ। তবে কিছু দুর্ঘটনার কারণে সমালোচিত হলেও অধিকাংশ ঘটনায় মানব ত্রুটির প্রমাণ পাওয়া গেছে।
বোয়িং ৭৩৭-৯ ম্যাক্সের সবচেয়ে আলোচিত দুর্ঘটনাটি ঘটে ২০২৪ সালের ৫ জানুয়ারি আলাস্কা এয়ারলাইনসে (ফ্লাইট ১২৮২)। ওরেগনের পোর্টল্যান্ড থেকে উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির ‘ডোর প্লাগ’ (জরুরি নির্গমন দরজার পরিবর্তে লাগানো প্যানেল) খুলে যায়। এতে কেবিনের প্রেশার কমে গিয়েছিল। পরে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে এবং ১৭১ যাত্রীসহ ও ৬ ক্রু প্রাণে রক্ষা পান।
ওই ঘটনার পর মার্কিন বিচার বিভাগ বোয়িংয়ের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করে। তদন্তের পর এফএএ বোয়িংয়ের ম্যাক্স সিরিজের উড়োজাহাজগুলোকে পুনরায় উড্ডয়নের অনুমতি দেয়।
বোয়িং ৭৩৭ ম্যাক্স কি নিরাপদ
২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত নিষিদ্ধ থাকার পর নকশা ও সফটওয়্যারে পরিবর্তনের মাধ্যমে বোয়িংয়ের ম্যাক্স সিরিজের উড়োজাহাজগুলোকে পুনরায় নিরাপদ ঘোষণা করা হয়। তদন্তে জানা যায়, ২০১৮ ও ২০১৯ সালে দুর্ঘটনার মূল কারণ ছিল ম্যানুভারিং ক্যারেক্টারিস্টিকস অগমেন্টেশন সিস্টেম বা স্বয়ংক্রিয় ফ্লাইট কন্ট্রোল সফটওয়্যার। এর পর থেকে এই সিস্টেমে আর কোনো সমস্যা হয়নি। তবে ২০২১ ও ২০২৩ সালে ইলেকট্রিক্যাল ফল্ট ও সরবরাহকারী প্রতিষ্ঠানের গুণগত মানজনিত সমস্যার কারণে উৎপাদন বা ডেলিভারি বারবার স্থগিত করতে হয়েছে।
যাত্রীদের করণীয়
আপনার ফ্লাইটে কোন ধরনের বিমান থাকছে তা জানতে—
১. টিকিট বুকিংয়ের সময় ওয়েবসাইটের পেজ বা কনফার্মেশনে উড়োজাহাজের মডেল দেওয়া থাকে।
২. FlightRadar24, SeatGuru বা FlightAware সাইটে ফ্লাইটের তথ্য দিয়ে সার্চ করতে পারেন।
৩. বোর্ডিংয়ের সময় উড়োজাহাজের বডিতে মডেল চেক করতে পারেন (ম্যাক্স ৮-এর জন্য ‘737-8’ লেখা থাকে)।
৪. ফ্লাইটের ভেতর নিরাপত্তা কার্ডেও মডেলের নাম থাকে।
আপনি যদি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানে ভ্রমণ এড়াতে চান, তবে ‘Kayak’ বা ‘Alternativeairlines’-এর মতো ট্রাভেল বুকিং সাইটে ‘এয়ারক্রাফট টাইপ’ ফিল্টার ব্যবহার করতে পারেন। মনে রাখা জরুরি, এয়ারলাইনস যেকোনো সময় অপারেশনাল কারণে শেষ মুহূর্তে বিমানের মডেল পরিবর্তন করতে পারে। সর্বশেষ কথা হলো, নিষিদ্ধ থাকা উড়োজাহাজগুলো কঠোর নিরাপত্তা পরীক্ষার পরই সেবায় ফিরেছে এবং সেগুলো নিরাপদ হিসেবে স্বীকৃত।
তথ্যসূত্র: দ্য টাইমস

যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি সম্পন্ন হয়, যা দেশের অ্যাভিয়েশন খাতে সাম্প্রতিক সময়ের সবচেয়ে...
১২ মিনিট আগে
দেশের বাজারে এক দিনেই দুই দফা পরিবর্তন হলো সোনার দাম। সকালে দাম কমানোর ঘোষণা দিলেও সন্ধ্যায় নতুন করে মূল্যবৃদ্ধি হয়ে সবচেয়ে ভালো মানের সোনা প্রতি ভরি হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এর আগে সকালে ঘোষিত দরে ২২ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান পরিস্থিতিতে সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপের পরিকল্পনা সম্পর্কে ব্রিফ করতে যাচ্ছে।
২ ঘণ্টা আগে
বৈশ্বিক জ্বালানি বাজার যেন আবারও অস্থিরতার আগুনে জ্বলতে শুরু করেছে। আজ বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম এক লাফে সর্বোচ্চ ৭ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ বিবেচনা করছে—এমন এক প্রতিবেদনের পর বাজারে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এই পদক্ষেপের উদ্দেশ্য, যুদ্ধ শেষ করার আলো
৭ ঘণ্টা আগে