Ajker Patrika

সকালে কমে সন্ধ্যায় বাড়ল সোনার দাম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ২০: ৪০
সকালে কমে সন্ধ্যায় বাড়ল সোনার দাম

দেশের বাজারে এক দিনেই দুই দফা পরিবর্তন হলো সোনার দাম। সকালে দাম কমানোর ঘোষণা দিলেও সন্ধ্যায় নতুন করে মূল্যবৃদ্ধি হয়ে সবচেয়ে ভালো মানের সোনা প্রতি ভরি হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এর আগে সকালে ঘোষিত দরে ২২ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রাইসিং ও প্রাইস মনিটরিং কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দর সন্ধ্যা ৭টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা এবং ২১ ক্যারেটের দাম ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা। আর ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা।

অন্যদিকে রুপার দাম ২২ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা এবং ২১ ক্যারেটের ৫ হাজার ১৯০ টাকা। আর ১৮ ক্যারেট প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতিতে ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত