
ভারত বাংলাদেশের জন্য চালু থাকা ট্রান্সশিপমেন্ট-সুবিধা বাতিল করলেও এতে বড় কোনো সমস্যা তৈরি হবে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের বাণিজ্যে যাতে কোনো প্রভাব না পড়ে, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ‘আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় এই সংকট কাটিয়ে উঠতে পারব। গতকালই বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছি, যেখানে ক্রেতারাও উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে মতবিনিময়ের পর আমাদের অবস্থান স্পষ্ট—আমরা আমাদের বাণিজ্যিক সক্ষমতা বাড়িয়ে প্রতিযোগিতায় ঘাটতি রাখতে চাই না।’
ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় এখন বিকল্প পথে পণ্য পরিবহনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এ প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, শুধু বাণিজ্য নয়, যোগাযোগব্যবস্থার দিকটিও জোরদার করা হচ্ছে। কিছু অবকাঠামোগত উন্নয়ন দরকার, আবার কিছু ক্ষেত্রে খরচও বেড়ে যাবে—এ বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই এর সমাধান মিলবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতকে পাল্টা ট্রানজিট-সুবিধা বাতিলের দাবি উঠলেও এ বিষয়ে সরাসরি মন্তব্য না করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘এটা আমার দেখার বিষয় না। আমার কাজ হচ্ছে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি করা, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতিতে আমরা আরও প্রস্তুত থাকতে পারি।’
ভারতের সিদ্ধান্তে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এই মুহূর্তে এ ধরনের কিছু বিবেচনায় নেই।’
উল্লেখযোগ্য, ২০২০ সালের ২৯ জুন ভারত তাদের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের (সিবিআইসি) মাধ্যমে একটি আদেশ জারি করে বাংলাদেশের পণ্যের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা চালু করে। কিন্তু সম্প্রতি সেই সুবিধা হঠাৎ করেই বাতিল করে দিয়েছে দেশটি।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আরও জানান, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের কিছু পণ্যের ওপর বাড়তি শুল্ক তিন মাসের জন্য স্থগিত করেছে। এটি আমাদের জন্য তাৎক্ষণিক স্বস্তি দেবে এবং আমরা আলোচনার জন্য সময় পাব। সময়টি কাজে লাগিয়ে নিজেরা প্রস্তুত হতে পারব।’

সংবাদ সম্মেলনে এলপিজি ব্যবসায়ীদের সাত দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে পরিবেশকদের কমিশন বাড়ানো, কোম্পানিগুলোর সরবরাহ নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ও জরিমানার নামে হয়রানি বন্ধ করা।
১৬ মিনিট আগে
আমের মৌসুম শেষ হয়েছে দুই মাস আগে। অথচ রাজশাহীর গোদাগাড়ীর বাগানে এখনো গাছে গাছে ঝুলছে আম। কয়েক দিন পরই এসব আম বিক্রি হবে বাজারে। মৌসুমের বাইরে হওয়ায় দামও মিলছে বেশি। প্রচলিত জাতের আম যেখানে মৌসুমে প্রতি কেজি ২০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়, সেখানে কাটিমন আমের দাম ২০০ টাকা।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের এ অবস্থানের লক্ষ্য হলো আন্তর্জাতিক সহযোগিতা কাজে লাগিয়ে অর্থনীতির বিদ্যমান দুর্বলতা দূর করা এবং সংস্কার কার্যক্রমকে আরও কার্যকর করা। রাজস্ব আহরণ বাড়ানো, ব্যাংক খাতের সুশাসন প্রতিষ্ঠা, বিনিয়োগের বাধা দূর করা এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর...
৩ ঘণ্টা আগে
নতুন ঋণ কর্মসূচির আকার ও আর্থিক খাত সংস্কারের শর্ত নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনায় বসছে বাংলাদেশ সরকার। ১২ থেকে ১৮ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক বৈঠকের ফাঁকে সাইডলাইনে এই আলোচনা হবে।
৮ ঘণ্টা আগে