
দেশের রপ্তানি প্রবাহে আরও বড় হয়ে উঠছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। ২০২৪-২৫ অর্থবছরে বেপজার আওতাধীন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলগুলো থেকে রপ্তানি হয়েছে ৮.২২ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য, যা আগের বছরের তুলনায় ১৬.২২ শতাংশ বেশি। জাতীয় রপ্তানিতে সংস্থাটির একক অবদান দাঁড়িয়েছে ১৭.০৩ শতাংশ, যেখানে আগের বছর ছিল ১৫.৯ শতাংশ।
গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেপজা। এতে বলা হয়, চলতি অর্থবছরে নতুন করে ৩৩ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। বর্তমানে বেপজার আওতায় কর্মরত মানুষের সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৫২৭ জন।
বেপজার অধীন ৮টি ইপিজেড ও একটি অর্থনৈতিক অঞ্চল থেকে এখন বিশ্বের ১২০টির বেশি দেশে পণ্য রপ্তানি হচ্ছে। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক, ইলেকট্রনিকস, কৃষিপণ্য, চামড়াজাত সামগ্রী, খেলনা, পরচুলা, তাঁবু, ফার্নিচার ও চিকিৎসা সরঞ্জাম। শুধু পোশাকনির্ভরতা নয়, বৈচিত্র্যময় শিল্পে মনোযোগ দেওয়ার কারণে রপ্তানিতে প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। এই ধারা বজায় থাকলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।
এ বছর মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ২৯২.৭৭ মিলিয়ন ডলার, যা আগের বছরের (৩৫০.৯৩ মিলিয়ন ডলার) তুলনায় কিছুটা কম। তবে ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক দিক হলো, নতুন করে ৩৩টি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার প্রস্তাবিত বিনিয়োগ ৪৯৭.৪৮ মিলিয়ন ডলার। এসব চুক্তিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠানে প্রায় ৬০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। চুক্তিকারী দেশগুলোর মধ্যে রয়েছে চীন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ভারত, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশ।
বর্তমানে বেপজার আওতাধীন জোনগুলোতে ৫৬৩টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৪৫০টি চালু এবং ১১৩টি বাস্তবায়নাধীন। চালু প্রতিষ্ঠানগুলোর মধ্যে তৈরি পোশাক খাতে রয়েছে ৩৩, গার্মেন্টস অ্যাকসেসরিজে ১৮ এবং টেক্সটাইল খাতে ৯ শতাংশ। বাকি ৪০ শতাংশ প্রতিষ্ঠান কাজ করছে ইলেকট্রনিকস, মেডিকেল সরঞ্জাম, আসবাব, ফ্যাশনসামগ্রীসহ বিভিন্ন খাতে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তেহরানের সঙ্গে কোনো চুক্তি হোক বা না হোক, আগামী ‘দুই থেকে তিন সপ্তাহের’ মধ্যে যুক্তরাষ্ট্র ইরান ছাড়বে। এই ঘোষণার প্রভাব দেখা গেছে বিশ্ববাজারে। কমেছে তেলের দাম। অন্যদিকে পতনমুখী এশিয়ার শেয়ারবাজারেও দেখা গেছে বড় ধরনের উত্থান।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের আঁচ এবার পৌঁছেছে যুক্তরাষ্ট্রের শস্য খাতে। যুদ্ধের ফলে সার ও জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে এ বছর মার্কিন কৃষকেরা ভুট্টা চাষ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) এক সাম্প্রতিক সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম বেড়েছে। আজ বুধবার (১ এপ্রিল) তিন হাজার ২৭৬ টাকা বেড়ে ২ লাখ ৪৪ হাজার ৭০০ টাকা থেকে ২ লাখ ৪৭ হাজার ৯৬৭ টাকায় দাঁড়িয়েছে। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বাড়ায় এ দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৫ ঘণ্টা আগে
‘প্রায় দুই ঘণ্টা দাঁড়াইছি এক পাম্পের সামনে, পরে বলে তেল নাই। পরে আরেকটা পাম্পে আইসা অনেকক্ষণ দাঁড়াইয়া ২০০ টাকার তেল দিছে।’ দেশে সৃষ্ট জ্বালানি পরিস্থিতির কথা এভাবেই তুলে ধরলেন ভুক্তভোগী ঢাকার বংশাল এলাকার বাসিন্দা মোটরসাইকেলচালক আনিসুর রহমান।
৫ ঘণ্টা আগে