প্রায় দুই মাসের বিরতির পর ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রির কার্যক্রম পুনরায় শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এবার ঢাকা মহানগরীতে কোনো ট্রাক থাকছে না, তবে দেশের বিভিন্ন জেলায় ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে সংস্থাটি।
আজ শনিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে টিসিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দৈনিক ৬১টি ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় চলবে। এটি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত (শুক্রবার ব্যতীত)। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন ৫০০ জনের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করা হবে। একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১৫ টাকা, চিনি ৮০ টাকা কেজি এবং ৭০ টাকা কেজি দরে মসুর ডাল কিনতে পারবেন ভোক্তারা।
টিসিবি জানায়, স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি সিলেট মহানগরীতে ৪টি, নারায়ণগঞ্জ মহানগরীতে ৬টি, রংপুর মহানগরীতে ৫টি, লক্ষ্মীপুর জেলায় ৬টি, মৌলভীবাজারে ৪টি, কুষ্টিয়ায় ৫টি, চট্টগ্রামে ১৩টি, জামালপুরে ১২টি, নরসিংদীতে ৩টি এবং ভোলা জেলায় ৩টি করে দৈনিক ৬১টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।

পাঁচ বছরে অর্থনীতিকে স্থিতিশীলতা থেকে উচ্চ প্রবৃদ্ধির পথে নিতে বড় ধরনের সংস্কারের পরিকল্পনা করেছে সরকার। ২০৩০–৩১ অর্থবছরের মধ্যে মাথাপিছু আয় ৪ হাজার ৫৯১ ডলার, জিডিপি প্রবৃদ্ধি সাড়ে ৮ শতাংশ এবং মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।
১৪ ঘণ্টা আগে
খেলাপি ঋণ আদায়ে মামলানির্ভরতার বাইরে গিয়ে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে কাজ করতে আগ্রহী মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট যোগ্যতা ও সক্ষমতার ভিত্তিতে তালিকাভুক্ত করবে...
১৬ ঘণ্টা আগে
কারখানার ছাদের সৌরবিদ্যুৎ দিয়ে তৈরি পোশাক খাতের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১৪ শতাংশ পূরণ করা সম্ভব। ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটের গড় খরচ মাত্র ৩ টাকা ৪ পয়সা। যা জাতীয় গ্রিডের বিদ্যুতের দামের অর্ধেকেরও কম। তবে অনুষ্ঠানে উপস্থিত অনেকে ভিন্নমত পোষণ করে বলেছেন, বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৪ থেকে ৫
২১ ঘণ্টা আগে
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দল ‘রয়্যাল স্টিচ’। গতকাল বুধবার অ্যানফিল্ড জোনে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ২-০ গোলে ‘ফাইবার ওয়ারিয়র্স’কে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি...
২১ ঘণ্টা আগে