
বাংলাদেশের বিজ্ঞাপন সংস্থাগুলোর সংগঠন অ্যাডভার্টাইজিং এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এএএবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল রাজধানীর বনানী ক্লাবের ব্যাঙ্কোয়েট হলে আয়োজিত এই সভায় সংগঠনের ৪২টি সদস্য সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন এএএবির সানাউল আরেফীন সভাপতি। এতে নির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন সংস্থার প্রধান এবং বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিআরা সাফিয়া চৌধুরী, রামেন্দু মজুমদার, মুনীর আহমেদ খান এবং বিজ্ঞাপন জগতের কিংবদন্তি ইউসুফ হাসান।
সভা শুরুতে স্বাগত বক্তব্য দেন সভাপতি। এরপর আগের এজিএমের কার্যবিবরণী অনুমোদন করা হয়। সাধারণ সম্পাদক সৈয়দ আহসানুল আপন বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। এতে বিগত সময়ের বিভিন্ন কার্যক্রম, শিল্প খাতের উন্নয়ন উদ্যোগ এবং কর্মশালা ও জ্ঞান বিনিময় কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়।
প্রতিবেদনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নীতিগত সংলাপের বিষয়ও উল্লেখ করা হয়। ডিজিটাল বিজ্ঞাপনের অর্থ প্রদান জটিলতা, ভ্যাট ও কর-সংক্রান্ত সমস্যা, নীতিমালার স্বচ্ছতা এবং শিল্প খাতের প্রাতিষ্ঠানিকীকরণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। একই সঙ্গে দেশের ডিজিটাল অর্থনীতিতে বিজ্ঞাপন খাতের অবদানকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়।
উন্মুক্ত আলোচনা পর্বে সদস্য সংস্থাগুলোর প্রতিনিধিরা তাঁদের ব্যবসায়িক চ্যালেঞ্জ তুলে ধরেন এবং সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে মতামত দেন।
এ সময় কোষাধ্যক্ষ সারাহ আলী নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় ২০২৪ সালের নভেম্বরের এজিএমের কার্যবিবরণী, বার্ষিক প্রতিবেদন, কোষাধ্যক্ষের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী, নিরীক্ষক নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ এবং ২০২৬ সালের বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়।
সভায় যুগ্ম সম্পাদক এম এ মারুফ নতুন সদস্যদের স্বাগত জানান এবং উপকমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। তিনি সদস্যদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়া নির্বাহী কমিটির সদস্য ড. মুহাম্মদ রিসালাত সিদ্দিকী এবং মেহরুন নেসা ইসলাম উপস্থিত ছিলেন।
সবশেষে সহসভাপতি নাজিম ফারহান চৌধুরী ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন। আনুষ্ঠানিক সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ এবং সদস্যদের মধ্যে পারস্পরিক নেটওয়ার্কিং সেশনের আয়োজন করা হয়।

ইরান যুদ্ধের প্রথম ৫০ দিনে বিশ্ববাজারে বিপুল পরিমাণ জ্বালানি তেলের উৎপাদন বন্ধ হয়ে গেছে, যার আর্থিক মূল্য প্রায় ৫০ বিলিয়ন (৫ হাজার কোটি) মার্কিন ডলার। কয়েকজন বিশেষজ্ঞ ও বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ বলছে, আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় এই জ্বালানি সংকটের ধাক্কা বিশ্ব অর্থনীতিকে আগামী কয়েক মাস এমনকি
৮ মিনিট আগে
দেশের শিল্প খাতের উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (CMSME) শিল্পের উদ্যোক্তাদের জন্য ঋণের সহজলভ্যতা নিশ্চিত করতে এসএমই ফাউন্ডেশন এবং প্রাইম ব্যাংক একটি পুনঃ অর্থায়ন চুক্তি স্বাক্ষর করেছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশ করে এবং ভোরের দিকে অতিক্রমের পরিকল্পনা ছিল। তিনি বলেন, ‘কিন্তু রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ইরানের নৌবাহিনী সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করে....
১৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দীর্ঘ ৪৭ দিন ধরে আটকে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি অতিক্রম করছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাংলাদেশ সময় ১১টা ৫০ মিনিটে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ জয়যাত্রা ঢুকে পড়ে। তার পেছনে আরও ৮-১০টি জাহাজ হরমুজ অতিক্রম করছে।
১ দিন আগে