অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার এক বছর পেরিয়ে গেছে। বিশ্লেষকদের মতে, আগের সরকারের রেখে যাওয়া বিপর্যস্ত অর্থনীতিকে পুরোপুরি না পাল্টাতে পারলেও অন্তত কিছুটা স্বস্তির জায়গায় আনতে পেরেছেন তাঁরা। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদও মনে করেন, নানা দিক সামলে তুলনামূলকভাবে একটি স্থিতিশীল অবস্থা গড়ে উঠেছে। তবে তিনি খোলাখুলি স্বীকার করেছেন, কিছু ক্ষেত্রে এখনো বড় দুর্বলতার জায়গা রয়ে গেছে।
সেই দুর্বল খাতগুলোর শীর্ষে আছে শিল্প। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিল্প খাত এখনো হাঁপাচ্ছে। ভয়াবহ জ্বালানি সংকটে একের পর এক কারখানা থেমে গেছে, আর যেগুলো চালু আছে, সেগুলোর উৎপাদনশক্তি অর্ধেকে ঠেকেছে। গ্যাস আর বিদ্যুৎ সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় বড় শিল্পাঞ্চলগুলোতে উৎপাদন খরচ বেড়েছে হু হু করে। তার সরাসরি প্রভাব পড়ছে বাজারে—দাম বাড়ছে পণ্য ও সেবার, আর রপ্তানি বাজারে প্রতিযোগিতার জায়গা হারাচ্ছে বাংলাদেশ।
রাজনৈতিক পালাবদলের পর শিল্প খাত সবচেয়ে বড় আঘাত পেয়েছে নিরাপত্তা সংকটে। আগে থেকেই ছিল গ্যাস-বিদ্যুতের ঘাটতি, তার সঙ্গে যুক্ত হয় রাজনৈতিকসংশ্লিষ্ট কারখানাগুলোতে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর। অনেক কারখানা এখনো চালু হয়নি, চাকরি হারিয়েছেন প্রায় এক লাখ শ্রমিক। আতঙ্কে বন্ধ হয়ে গেছে আরও অনেক কারখানা। পরিস্থিতি কিছুটা শান্ত হলেও গ্যাসের অভাব আর নিরাপত্তার শঙ্কায় শিল্প খাত এখনো নিঃশেষ ও নিশ্চুপ।
এরই মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মালিকেরা বলছেন, একটি অঞ্চলে গ্যাসের যদি কিছুটা সরবরাহ বাড়েও, অন্য জায়গায় তা কমে যায়। এই এলোমেলো বিতরণ ব্যবস্থায় কারখানাগুলো তাদের উৎপাদন পরিকল্পনা ধরে রাখতে পারছে না। অনেক প্রতিষ্ঠান ৩-৪ ঘণ্টা করে কাজ বন্ধ রাখতে বাধ্য হচ্ছে, আবার কোথাও দিনে ৮-১০ ঘণ্টাও গ্যাস না থাকায় কার্যত উৎপাদন হচ্ছে না।
ফলে উৎপাদন ব্যয় বেড়েছে প্রায় সব খাতেই। বিশেষত তৈরি পোশাকশিল্প, রফতানিমুখী প্লাস্টিক, সিরামিকস এবং স্টিল খাতে ব্যয় বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখা কঠিন হয়ে উঠছে। অনেক রপ্তানিকারক প্রতিষ্ঠান আগের অর্ডার হারাচ্ছে, আবার নতুন অর্ডার নিতে পারছে না, কারণ সময়মতো ডেলিভারি দেওয়া কঠিন হয়ে পড়েছে।
এর মধ্যেই গত বছরের সেপ্টেম্বরে ঋণের সুদহার এক লাফে ১৫ শতাংশে উঠলে শিল্পোদ্যোক্তারা পড়ে যান দ্বৈত চাপে—জ্বালানির অনিশ্চয়তার সঙ্গে যোগ হয় ঋণ পরিশোধের চাপ। কারখানা নির্মাণ ও যন্ত্রাংশ আমদানির জন্য নেওয়া ঋণ সময়মতো শোধ না করায় অনেক প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং নেমে গেছে, যা বিনিয়োগে বাধা হয়ে দাঁড়িয়েছে এবং নতুন কর্মসংস্থানও থমকে গেছে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘দেরিতে হলেও এখন আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আশাব্যঞ্জক উন্নতি হলেও—শিল্পে জ্বালানি সংকট এখনো দূর হয়নি। এ নিয়ে প্রতিনিয়ত ভুগতে হচ্ছে উদ্যোক্তাদের।
ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ বলেন, ‘সরকার অনেক জায়গায় সংকটের মোকাবিলা করেছে, কিন্তু মূল যে চ্যালেঞ্জ—গ্যাস, ঋণের উচ্চ সুদ, রাজনৈতিক অনিশ্চয়তা—এসব এখনো পেরোনো যায়নি।’

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কোর ওপর অর্থনৈতিক চাপ আরও জোরদার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে রাশিয়ার জ্বালানি তেলের শীর্ষ ক্রেতাদের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শাস্তিমূলক আমদানি শুল্ক (ট্যারিফ) আরোপের একটি সংশোধিত নিষেধাজ্ঞা বিল উত্থাপন করেছেন মার্কিন সিনেটের একদল সদস্য...
২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের পাশাপাশি ১০টি শিল্প গ্রুপের দেশে-বিদেশে থাকা প্রায় ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে...
৯ ঘণ্টা আগে
বন্যাদুর্গত মানুষের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক কোটি টাকার অনুদান দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। আজ বুধবার চেম্বারের সভাপতি আমীরুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর...
১ দিন আগে
পাকিস্তানের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও মুফতি মুহাম্মদ তাকী উসমানির এক ফতোয়াকে ঘিরে দেশটির ক্রিপ্টোকারেন্সি বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিটকয়েন, ইথেরিয়াম ও স্টেবলকয়েনসহ বিভিন্ন ক্রিপ্টো সম্পদে লেনদেন শরিয়াহসম্মত নয় বলে তিনি মত দেওয়ার...
১ দিন আগে