রবি মৌসুমের নতুন ফসল ঘরে না আসা পর্যন্ত খাদ্যপণ্যের দাম কমার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি দাবি করেছেন, সরকারের সুপরিকল্পনা ও চেষ্টার পরও আমদানি কমার কারণে খাদ্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী এবং বাজার নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না।
আজ বৃহস্পতিবার রংপুর মহানগরীর লেকভিউ সিটি পার্কের বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করা হলেও তা ধরে রাখা সম্ভব হয়নি। পেঁয়াজ আমদানিতে ভারত ট্যাক্স বৃদ্ধি করায় গোটা দেশে পেঁয়াজের দাম বেড়ে গেছে।’
টিপু মুনশি আরও বলেন, ‘আমদানি কমে যাওয়ায় কিছু খাদ্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের সুপরিকল্পনা রয়েছে, মন্ত্রণালয়ের চেষ্টাও আছে। এরপরেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বাজার। আগামী ডিসেম্বরের দিকে নতুন পণ্য আসতে শুরু করলে সংকট কেটে গিয়ে স্বাভাবিক হবে নিত্যপণ্যের বাজার।’
খাদ্যপণ্যের অস্থিরতার বাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা- এমন প্রশ্নে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বমন্দা অর্থনীতিতে কম বেশি সব দেশেই এর প্রভাব পড়েছে। সেদিক থেকে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে।’
ছয় দিনের সফরে রংপুরে নিজ সংসদীয় আসনে বিকেলে বাণিজ্যমন্ত্রী নগরীর ক্রিকেট গার্ডেনে রংপুর মেট্রো মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলার উদ্বোধন করেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন সেখানে উপস্থিত ছিলেন।

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৩ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
৩ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
৭ ঘণ্টা আগে