
হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় দেশে জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক জরুরি বৈঠকে জেট ফুয়েলের দাম এক ধাক্কায় প্রায় ৭৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার জন্য লিটারপ্রতি জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ১৯৪ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে লিটারপ্রতি দাম বেড়েছে ৮১ টাকা ৭৭ পয়সা।
অন্যদিকে আন্তর্জাতিক রুটে ব্যবহৃত জেট ফুয়েলের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার ফুয়েলের দাম শূন্য দশমিক ৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ২৬৮৯ ডলার নির্ধারণ করা হয়েছে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্য আজ বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে বলে জানানো হলেও পরে সংস্থাটির সদস্য মিজানুর রহমান বলেছেন, ২৫ মার্চ কমিশনের আরেকটি সভা থেকে দামের বিষয়ে ঘোষণা দেওয়া হবে। তিনি আজকের পত্রিকাকে বলেন, জেট ফুয়েলের দাম বৃদ্ধি হলেও আজকেই সেটা কার্যকর হচ্ছে না। ২৫ মার্চ কমিশনের আরেকটি সভা হবে। সেখান থেকে ঘোষণা দেওয়া হবে।
পরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের সহকারী পরিচালক (ট্যারিফ-২) রাজু আহমেদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ১৮ মার্চ ২০২৬ তারিখে সমন্বয়কৃত জেট ফুয়েলের মূল্যহারের কার্যকারিতা কমিশন স্থগিত করেছে।
সংশ্লিষ্টরা বলছেন, জেট ফুয়েলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি বিমানভাড়ার ওপর পড়তে পারে। বিশেষ করে, অভ্যন্তরীণ ও মধ্যপ্রাচ্যগামী রুটে টিকিটের দাম বাড়ার আশঙ্কা রয়েছে, যা যাত্রীদের জন্য নতুন করে ভোগান্তির কারণ হতে পারে।

জেট ফুয়েলের দাম বাড়িয়ে পিছু হটেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ বুধবার কমিশনের জরুরি বৈঠকে জেট ফুয়েলের দাম এক ধাক্কায় প্রায় ৭৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে।
১ ঘণ্টা আগে
আয়তনের দিক থেকে বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ৮০ শতাংশ এবং মূল্যের দিক থেকে ৭০ শতাংশ সমুদ্রপথে সম্পন্ন হয়। এর মধ্যে বিশ্বের মোট তেল সরবরাহের ২০ শতাংশই একটি পথ দিয়ে পরিবাহিত হয়। আর সেটি হলে ‘হরমুজ প্রণালি’।
২ ঘণ্টা আগে
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রথম ধাক্কা লাগছে উড়োজাহাজের জ্বালানির ওপর। আজ বুধবার মধ্যরাত থেকে জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১৯৪ টাকায় (৬০ শতাংশ) পৌঁছে যেতে পারে। বর্তমানে এই জ্বালানি বিক্রি হচ্ছে ১১২ টাকা ৪১ পয়সায়।
৩ ঘণ্টা আগে
ঈদের ছুটির আগেই সব পোশাক কারখানায় ফেব্রুয়ারি মাসের বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ)। এ ছাড়া বাধ্যবাধকতা না থাকলেও ৬৪ শতাংশ কারখানা চলতি মার্চেরও আংশিক বেতন দিয়ে দিয়েছে বলেও দাবি তাদের।
৫ ঘণ্টা আগে