তৈরি পোশাক (আরএমজি) খাতে টেকসই উৎপাদনের অগ্রযাত্রায় আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। দেশে নতুন করে আরও দুটি কারখানা পরিবেশবান্ধব সবুজ কারখানা বা গ্রিন ফ্যাক্টরি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’ (এলইইডি) সনদ অর্জন করেছে।
এর ফলে বাংলাদেশে এলইইডি সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২৭৫টিতে। এর মধ্যে ১১৬টি প্লাটিনাম, ১৪০টি গোল্ড ও ১৫টি সিলভার রেটিংপ্রাপ্ত কারখানা রয়েছে। এ ছাড়া চারটি শুধু এলইইডি সনদপ্রাপ্ত কারখানা।
সবুজ সনদ পাওয়া কারখানা দুটি হলো ফ্যাশন ফ্লোর বিডি লিমিটেড এবং এমএনআর সুইটার্স লিমিটেড। এর মধ্যে ফ্যাশন ফ্লোর বিডি লিমিটেড ‘এলইইডি বিডি+সি: নিউ কনস্ট্রাকশন ভি৪’ রেটিং সিস্টেমে ৭১ পয়েন্ট অর্জন করে গোল্ড সনদ লাভ করেছে। কারখানাটি পরিবেশবান্ধব নির্মাণ, এনার্জি দক্ষতা, পানি ব্যবস্থাপনা ও কর্মপরিবেশ উন্নয়নের ক্ষেত্রে নির্ধারিত মানদণ্ড পূরণ করে এ স্বীকৃতি অর্জন করেছে।
এ ছাড়া প্লাটিনাম অর্জন করেছে এমএনআর সুইটার্স লিমিটেড। কারখানাটি ‘এলইইডি ও+এম: এক্সিস্টিং বিল্ডিংস ভি৪.১’ রেটিং সিস্টেমে ৮৫ পয়েন্ট অর্জন করে প্লাটিনাম সনদ পেয়েছে। বিদ্যমান ভবনের পরিচালনা ও রক্ষণাবেক্ষণে উচ্চমানের এনভায়রনমেন্টাল দক্ষতা, শক্তি সাশ্রয়, বর্জ্য ব্যবস্থাপনা ও টেকসই কার্যক্রম নিশ্চিত করায় প্রতিষ্ঠানটি এই স্বীকৃতি অর্জন করেছে।
বিশ্বব্যাপী সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত শীর্ষ ১০০ এলইইডি কারখানার মধ্যে বর্তমানে ৭০টি বাংলাদেশের, যা টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়নে দেশের বৈশ্বিক নেতৃত্বকে আরও সুদৃঢ় করেছে।
নতুন দুই কারখানার সংযোজন বাংলাদেশের শীর্ষস্থানকে আরও শক্তিশালী করেছে। আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা বৃদ্ধি, শক্তি ব্যয় সাশ্রয় ও পরিবেশগত দায়বদ্ধতা নিশ্চিত করতে গ্রিন ফ্যাক্টরি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। টেকসই উৎপাদনব্যবস্থায় এই ধারাবাহিক অগ্রগতি বাংলাদেশের আরএমজি খাতকে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে সহায়তা করবে।

দেশের শীর্ষ ইলেকট্রনিকস পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা সারা দেশে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আওতায় জনসাধারণকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেছে। বুধবার (২৪ জুন) দেশজুড়ে একযোগে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় দিনব্যাপী এই চিকিৎসা সেবা দেওয়া হয়।
৩৬ মিনিট আগে
চট্টগ্রাম সমিতি-ঢাকার ২০২৪-২০২৫ অর্থ বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ জুন) তোপখানা রোডে চট্টগ্রাম ভবন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সফিউল আজম চৌধুরীর...
৩৯ মিনিট আগে
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫ সালের জন্য ২১ শতাংশ (১৭ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক) লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। আজ বুধবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সভাপতিত্ব করেন...
১ ঘণ্টা আগে
ঢাকা ওয়াসার ২০২৪-২৫ অর্থবছরের চূড়ান্ত বার্ষিক প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে...
২ ঘণ্টা আগে