
পবিত্র মাহে রমজান উপলক্ষে লিজার হোটেলিয়ার্স অব বাংলাদেশ (LHB) গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) হোটেল আমারি ঢাকায় (Amari Dhaka) এক আন্তরিক ও মর্যাদাপূর্ণ ইফতার গেট-টুগেদারের আয়োজন করে। দেশের বিভিন্ন স্বনামধন্য লিজার হোটেলের হোটেলিয়াররা এই আয়োজনে অংশগ্রহণ করেন। সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি আতিথেয়তা ও পর্যটন খাতের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বিশেষভাবে প্রাণবন্ত হয়ে ওঠে। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত হোটেলিয়ার জনাব শাহিদ হামিদ, FIH; মো. আল-আমিন, জেনারেল ম্যানেজার, Renaissance Dhaka Gulshan Hotel (রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল) এবং মহিবুল ইসলাম, ডেপুটি ডিরেক্টর, Bangladesh Tourism Board (বাংলাদেশ ট্যুরিজম বোর্ড)। তাঁদের মূল্যবান বক্তব্য ও অভিজ্ঞতা উপস্থিত অতিথিদের অনুপ্রাণিত করে।
ইফতার আয়োজনটি গুস্তাভের (GUSTAV) সৌজন্যে অনুষ্ঠিত হয়। স্পনসর পার্টনার হিসেবে সহযোগিতা করে পুষ্টি বাই টি কে গ্রুপ, মুমতাজ হারবাল প্রোডাক্টস, ইট্রিপি ডটকম, ইকো ট্রাভেলার্স, সাভয় আইসক্রিম এবং হসপিটালিটি পার্টনার হিসেবে হোটেল আমারি ঢাকা। তাদের আন্তরিক সহযোগিতায় আয়োজনটি সাফল্যমণ্ডিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এতে পর্যটনশিল্পের উন্নয়নে আতিথেয়তা খাত ও গণমাধ্যমের যৌথ উদ্যোগের গুরুত্ব আরও জোরালোভাবে প্রতিফলিত হয়।
সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল লিজার হোটেলিয়ার্স অব বাংলাদেশের নবগঠিত ৬১ সদস্যবিশিষ্ট কমিটির আনুষ্ঠানিক ঘোষণা। সভাপতি মোহাম্মদ ইমরান হুমায়ুন খান, সিনিয়র সহসভাপতি মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শামীম হাসানের নেতৃত্বে এই কমিটি গঠিত হয়। নতুন এই কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আন্তরিকতা, ঐক্য এবং বাংলাদেশের লিজার হসপিটালিটি খাতকে আরও এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
লিজার হোটেলিয়ার্স অব বাংলাদেশ (LHB) সম্পর্কে:
লিজার হোটেলিয়ার্স অব বাংলাদেশ দেশের লিজার হোটেল পেশাজীবীদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। সংগঠনটি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং বাংলাদেশকে একটি শীর্ষ লিজার পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে।

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়ন ও সম্প্রসারণে বাংলাদেশকে ১৭ কোটি ৫০ লাখ ডলার (১৭৫ মিলিয়ন ডলার) ঋণ দেওয়ার অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সহজ শর্তের এই ঋণে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের দুর্গম ২৬টি উপজেলায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে।
১ ঘণ্টা আগে
কথায় নয়, কাজের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চায় নবগঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ‘দেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক আলোচনায় যোগ দিয়ে নিয়ন্ত্রক এই সংস্থার চেয়ারম্যান মাসুদ খান স্বীকার করেছেন, বাজার উন্নয়নে গত দুই মাসে কমিশনের
১১ ঘণ্টা আগে
ব্যবসা-বাণিজ্যসহ সামাজিক কার্যক্রম গতিশীল করতে এবং বিনিয়োগে আগ্রহ বাড়াতে দেশে যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের (আরজেএসসি) সেবাকে এবার আন্তর্জাতিক মানে উন্নীত করতে যাচ্ছে সরকার। এর মাধ্যমে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে নতুন কোম্পানি কিংবা সামাজিক প্রতিষ্ঠানের নিবন্ধন সম্পন্ন করা হবে। এ জন্য
১১ ঘণ্টা আগে
ফ্রান্সের প্যারিসের লে বোর্জে এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে ইউরোপের অন্যতম প্রধান ও বৃহত্তম পোশাক ও টেক্সটাইল মেলা ‘টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস-২০২৬’। ৩১ আগস্ট থেকে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী চলবে বিশ্বখ্যাত এই প্রদর্শনী...
১৩ ঘণ্টা আগে