সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতন করমুক্ত সীমা অতিক্রম করলে স্বয়ংক্রিয়ভাবে আয়কর কেটে নেবে সরকার। সংশ্লিষ্ট হিসাব দপ্তর বেতন বিল প্রস্তুত করার সময় এই কর কেটে নেবে। এ বিষয়ে সব সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয় গত সোমবার অর্থ মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়ে এ পদক্ষেপের বাস্তবায়ন নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে। আয়কর আইন-২০২৩ অনুযায়ী, মাসিক মূল বেতন ২৬ হাজার ৭৮৫ টাকা বা তার বেশি (পুরুষ কর্মকর্তা-কর্মচারী) এবং ৩০ হাজার ৩৫৭ টাকা বা তার বেশির (নারী কর্মকর্তা-কর্মচারী) ক্ষেত্রে বেতন থেকে কর কর্তন বাধ্যতামূলক।
সিজিএর নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিল থেকে আয়করসহ অন্যান্য কর্তনের দায়িত্ব সংশ্লিষ্ট ট্রেজারি রুলস এসআর ১২৫ অনুযায়ী উত্তোলনকারীর ওপর থাকবে। এই নির্দেশনার ভিত্তিতে দেশের সব চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার, বিভাগীয় ও জেলা হিসাব নিয়ন্ত্রক এবং উপজেলা হিসাব কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ৭ অক্টোবর জারি করা চিঠিতে সরকারি বেতনভোগীদের উৎসে কর কর্তনের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছিল।
এ বিষয়ে আইআরডির সচিব ও এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ‘প্রতিটি মন্ত্রণালয়ে অনেক বড় সংখ্যক কর্মকর্তা-কর্মচারী, যাঁদের আয় করযোগ্য, অথচ তাঁরা মাসে মাসে বেতন থেকে কর দিচ্ছেন না। এ জন্য ডিও লেটার দিয়েছি। এ প্রক্রিয়ায় কর স্বচ্ছতা বাড়াবে।’
অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি বলেন, নিয়োগদাতা স্তরে কর কর্তন নিশ্চিত করা করদাতার পরিধি বাড়ানোর সহজ উপায়। সরকারি খাতের এ পদক্ষেপ বেসরকারি খাতেও উৎসে কর বাস্তবায়নে চাপ এবং উৎসাহ সৃষ্টি করবে। তবে শুধু বেতনভিত্তিক কর যথেষ্ট নয়; করদাতার স্বচ্ছ করপত্র, রিটার্ন দাখিল সহজীকরণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে অটোমেশনেও গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশে চেরি গাড়ির একমাত্র ডিস্ট্রিবিউটর এশিয়ান মোটরস্পেক্স লিমিটেড সম্প্রতি চেরি শোরুমে ‘ডেলিভারিং লাভস’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ভালোবাসা দিবস উদযাপন করেছে। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল গ্রাহকদের সাথে সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি চেরি ব্র্যান্ডের উদ্ভাবন, ও গ্রাহক সেবার প্রতি প্রতিশ্রুতি
২৯ মিনিট আগে
বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎ বিতরণ সংস্থা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) আরও ২০টি অঞ্চলের বিদ্যুৎ বিল দেওয়া যাবে নগদের মাধ্যমে। এর মাধ্যমে দেশের ২৪টি জেলার ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকেরা নগদের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে পারবেন।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), বি-৯৮৫ (বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত)।
৩ ঘণ্টা আগে
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমে অনলাইনে ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ানো হয়েছে। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ভ্যাট দিতে পারবে বিভিন্ন প্রতিষ্ঠান। গতকাল রোববার রাতে এনবিআরের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী স্বাক্ষরিত এক আদেশে এই সময়সীমা বাড়ানো হয়। প্রতি মাসের ১৫ তারিখ
৫ ঘণ্টা আগে