
জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান বৈদেশিক বাণিজ্য খাতে ব্যাংকের কার্যক্রম সম্প্রসারণে দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, বৈদেশিক বাণিজ্য ব্যবসার মাধ্যমে ব্যাংকের নন-ইন্টারেস্ট আয়ের সবচেয়ে বড় সুযোগ তৈরি হয়।
আজ রোববার জনতা ব্যাংক স্টাফ কলেজ, ঢাকায় আয়োজিত ১৫ কর্মদিবসব্যাপী ‘ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড ফিন্যান্স (ব্যাচ ০১/২৬)’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান বৈদেশিক বাণিজ্য ব্যবসায় জনতা ব্যাংকের গৌরবময় ভূমিকার কথা উল্লেখ করে ব্যাংকের বৈদেশিক বাণিজ্য ব্যবসা সম্প্রসারণে নির্দেশনা দেন।
উক্ত প্রশিক্ষণ কোর্সে জনতা ব্যাংকের বিভিন্ন শাখায় কর্মরত ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এ ছাড়া অনুষ্ঠানে জনতা ব্যাংক স্টাফ কলেজের ডিজিএমসহ (স্টাফ কলেজ ইনচার্জ) অন্য নির্বাহী কর্মকর্তা ও অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

কাজী ইমদাদুল হক শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ে সাহিত্য প্রতিযোগিতায় দুবার চ্যাম্পিয়ন ও জাতীয় টিভি বিতর্কে তিন বছর ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের প্রতিনিধিত্ব করেন।
২৭ মিনিট আগে
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার আগে আবারও আমদানি-রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে বুড়িমারী স্থলবন্দরে। আজ রোববার সকাল ৬টা থেকে ভোট গণনা সম্পন্ন না হওয়া পর্যন্ত সীমান্ত সিল করে মানুষ ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতীয় প্রশাসন।
৩ ঘণ্টা আগে
এর আগে, গত মাসে দুবার সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। গত ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৮ টাকা। এরপর গত ১৯ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে গ্রামীণ হেলথটেক লিমিটেড এবং অন-ডিমান্ড ডেলিভারি প্ল্যাটফর্ম ‘ফুডি’ এর মধ্যে কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্য দিয়ে ডিজিটাল স্বাস্থ্যসেবার অত্যাধুনিক সুবিধা এবং একটি শক্তিশালী লাস্ট-মাইল ডেলিভারি নেটওয়ার্কের দক্ষতা...
৬ ঘণ্টা আগে