
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সোহান শাহ নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় গত ১৮ অক্টোবর রাজধানীর রামপুরা থানায় হত্যা মামলা করা হয়। এতে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে সদ্য দায়িত্বপ্রাপ্ত সেখ বশির উদ্দিনের নাম রয়েছে বলে আলোচনা চলছে। এ বিষয়ে তিনি বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমি চেতনার সঙ্গেই ছিলাম। নামের সঙ্গে আংশিক মিল থাকলেও আমি এ হত্যা মামলা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত নই।’
গতকাল রোববার সন্ধ্যায় উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে শপথ নেন সেখ বশির উদ্দিন। পরে তাঁকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর আজ সোমবার মন্ত্রণালয়ে ছিল তাঁর প্রথম কার্যদিবস। এদিন তিনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে মুখোমুখি হন সাংবাদিকদের। এ সময় সেখ বশির উদ্দিন সামগ্রিকভাবে জনগণের জীবনযাত্রাকে সহজ করতে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সোহান শাহ হত্যা মামলায় মোট ৫৭ জন আসামির মধ্যে ৪৯ নম্বর তালিকায় থাকা নামটি হলো ‘সেখ বশির উদ্দিন ভূঁইয়া’, যা বাণিজ্য উপদেষ্টা ‘সেখ বশির উদ্দিন’-এর নামের সঙ্গে আংশিক মিল রয়েছে। পরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগ নেতা। আসামি সেখ বশিরের বাবার নামের সঙ্গেও বাণিজ্য উপদেষ্টার বাবা সেখ আকিজ উদ্দিন ভূঁইয়ার নামেরও আংশিক মিল রয়েছে।
এ নিয়েই সাংবাদিকেরা উপদেষ্টার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘নামের আংশিক সংগতি ও অসংগতি থাকলেও তিনি নিশ্চিত নন, মামলাটি তাঁর নামে হয়েছে কি না।’
এ সময় দ্রব্যমূল্য বৃদ্ধি ও মূল্যস্ফীতি-সংক্রান্ত ইস্যুতে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘মুদ্রাস্ফীতির ফলে আমাদের টাকার অঙ্কে যেটা বেড়েছে, ক্রয়ক্ষমতা সেভাবে বাড়েনি বরং ক্রয়ক্ষমতা কমেছে। আমরা যদি একজন শ্রমিকের দিকে দেখি, তাহলে তাঁর জীবনমানের মধ্যে কম্প্রোমাইজ চলে এসেছে।’
এ বাস্তবতায় বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছ থেকে তিনি ম্যাজিক কোনো প্রত্যাশাও করেন না বলেও দাবি করেন। একই সঙ্গে জনগণকে স্বস্তি দিতে সম্মিলিতভাবে সক্ষমতা অনুযায়ী কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

কথায় নয়, কাজের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চায় নবগঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ‘দেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক আলোচনায় যোগ দিয়ে নিয়ন্ত্রক এই সংস্থার চেয়ারম্যান মাসুদ খান স্বীকার করেছেন, বাজার উন্নয়নে গত দুই মাসে কমিশনের
৩৭ মিনিট আগে
ব্যবসা-বাণিজ্যসহ সামাজিক কার্যক্রম গতিশীল করতে এবং বিনিয়োগে আগ্রহ বাড়াতে দেশে যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের (আরজেএসসি) সেবাকে এবার আন্তর্জাতিক মানে উন্নীত করতে যাচ্ছে সরকার। এর মাধ্যমে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে নতুন কোম্পানি কিংবা সামাজিক প্রতিষ্ঠানের নিবন্ধন সম্পন্ন করা হবে। এ জন্য
৩৭ মিনিট আগে
ফ্রান্সের প্যারিসের লে বোর্জে এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে ইউরোপের অন্যতম প্রধান ও বৃহত্তম পোশাক ও টেক্সটাইল মেলা ‘টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস-২০২৬’। ৩১ আগস্ট থেকে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী চলবে বিশ্বখ্যাত এই প্রদর্শনী...
৩ ঘণ্টা আগে
দেশে ডিজিটাল সেবার বিস্তার ঘটলেও স্থানীয় পর্যায়ের সরকারি সেবায় অনলাইন ব্যবস্থা এখনো পুরোপুরি কার্যকর হয়ে ওঠেনি। অনলাইনে আবেদন করার পরও কাগজপত্র জমা, স্বাক্ষর, অর্থ পরিশোধ কিংবা সনদ সংগ্রহের জন্য নাগরিককে সরকারি দপ্তরে যেতে হচ্ছে। ফলে ‘ই-সেবা’ চালু হলেও এর বড় একটি অংশে রয়ে গেছে পুরোনো পদ্ধতির সরাসরি
৪ ঘণ্টা আগে