
ফ্রান্সের প্যারিসের লে বোর্জে এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে ইউরোপের অন্যতম প্রধান ও বৃহত্তম পোশাক ও টেক্সটাইল মেলা ‘টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস-২০২৬’। ৩১ আগস্ট থেকে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী চলবে বিশ্বখ্যাত এই প্রদর্শনী।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং প্যারিসে বাংলাদেশ দূতাবাসের সার্বিক ব্যবস্থাপনায় আন্তর্জাতিক এই মেলায় বাংলাদেশের অ্যাপারেল ও টেক্সটাইল খাতের ১২টি স্বনামধন্য প্রতিষ্ঠানের মোট ২৪ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। মেলার পাশাপাশি ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলও এতে অংশগ্রহণ করছে।
মেলার প্রথম দিনে আজ আন্তর্জাতিক এই প্রদর্শনীতে নির্মিত ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’-এর উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ সম্মানীয় অতিথি (গেস্ট অব অনার) হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়, প্যারিসের বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ফ্রান্সের সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদল এবং অংশগ্রহণকারী প্রদর্শকেরাও উপস্থিত ছিলেন।
বিশ্বজুড়ে টেক্সটাইল ও পোশাক শিল্পের সবচেয়ে বড় আন্তর্জাতিক সোর্সিং প্ল্যাটফর্ম হিসেবে ‘টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস’ ব্যাপকভাবে স্বীকৃত। বৈশ্বিক তৈরি পোশাক প্রস্তুতকারক, ফ্যাব্রিক সরবরাহকারী, প্রযুক্তিগত উদ্ভাবক, খুচরা বিক্রেতা, গ্লোবাল ব্র্যান্ড ও ডিজাইনারদের সরাসরি এক ছাতার নিচে যুক্ত করে থাকে এই আয়োজন। আন্তর্জাতিক প্রস্তুতকারক ও সোর্সিং কোম্পানিগুলোর জন্য ইউরোপীয় বাজারে ব্যবসা সম্প্রসারণে এই মেলাটি অন্যতম প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করে।
আন্তর্জাতিক এই আসরে বাংলাদেশের অংশগ্রহণ দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের রপ্তানি বাজার বহুমুখীকরণ, উচ্চমূল্যের (ভ্যালু-অ্যাডেড) তৈরি পোশাকের প্রচার এবং বিশ্বমানের বায়ারদের আকৃষ্ট করার ধারাবাহিক প্রচেষ্টারই অংশ। পাশাপাশি ফ্রান্সসহ সমগ্র ইউরোপে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক জোরদার করতে এটি সহায়ক হবে। আন্তর্জাতিক বৈশ্বিক বাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশি পণ্যের গুণগত মান, প্রতিযোগিতামূলক উৎপাদন সক্ষমতা ও প্রস্তুতি বিশ্বমঞ্চে তুলে ধরার এক অনন্য সুযোগ তৈরি করেছে এই প্রদর্শনী।
কর্মসূচির অংশ হিসেবে আজ মেলার প্রথম দিনে ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ মেলার আয়োজক প্রতিষ্ঠান মেসে ফ্রাঙ্কফুর্টের প্রধান নির্বাহীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে করেন।
মেলার দ্বিতীয় দিন (১ সেপ্টেম্বর) ইপিবি প্রধান ফ্রান্সের বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ‘সেলিয়ো’র প্রেসিডেন্টের সঙ্গে বাণিজ্য বৈঠকে বসবেন এবং পরবর্তীতে ‘প্রিমিয়ার ভিশন প্যারিস’ মেলা পরিদর্শন করবেন।
এরপর ২ সেপ্টেম্বর বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় অ্যান্টি-ফ্রড অফিস এবং রেসপন্সিবল বিজনেস কনডাক্ট সেন্টারের প্রতিনিধিদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ইপিবি ভাইস চেয়ারম্যান।
পরবর্তী দিন ৩ সেপ্টেম্বর তিনি আন্তর্জাতিক প্রদর্শনী ব্যুরোর (বিআইই) মহাসচিব এবং ওইসিডির রেসপন্সিবল বিজনেস কনডাক্ট সেন্টারের প্রধানের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ ও উত্তরোত্তর প্রবৃদ্ধি নিয়ে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন।
১. কমোডা গার্মেন্টস
২. স্কাইলার্ক নীট কম্পোজিট লি.
৩. নরবান কম্পটেক্স লি.
৪. ওয়ার্পটেক্স বাংলাদেশ
৫. বিএনএম গার্মেন্টস লি.
৬. ফেবিট্যাক্স ইন্ডাস্ট্রিজ লি.
৭. ইউনাইটেড ক্রিয়েশন
৮. ফেব্রিকা নীট কম্পোজিট
৯. ডুকাতি অ্যাপারেলস লি.
১০. কোরাস ফ্যাশন লি.
১১. বেঙ্গল গ্লোরি লি.
১২. সিয়াম ফেব্রিক্স লি.।

দেশে ডিজিটাল সেবার বিস্তার ঘটলেও স্থানীয় পর্যায়ের সরকারি সেবায় অনলাইন ব্যবস্থা এখনো পুরোপুরি কার্যকর হয়ে ওঠেনি। অনলাইনে আবেদন করার পরও কাগজপত্র জমা, স্বাক্ষর, অর্থ পরিশোধ কিংবা সনদ সংগ্রহের জন্য নাগরিককে সরকারি দপ্তরে যেতে হচ্ছে। ফলে ‘ই-সেবা’ চালু হলেও এর বড় একটি অংশে রয়ে গেছে পুরোনো পদ্ধতির সরাসরি
২ ঘণ্টা আগে
বিশেষ শিশুদের জীবনমান উন্নয়ন এবং অটিজম নিয়ে দীর্ঘদিনের কাজের স্বীকৃতিস্বরূপ মাদার তেরেসা আন্তর্জাতিক শান্তি পুরস্কার ২০২৬ পেয়েছেন বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহান। ঢাকায় সার্ক কালচারাল ফোরামের অনুষ্ঠানে তাঁকে পুরস্কার দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে এসব মূল্য নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেপ্টেম্বর মাসের জন্যও ওই মূল্যহার অপরিবর্তিত রাখা হয়েছে।
৯ ঘণ্টা আগে
আগামী ৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন আয়োজন ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট (বিটিএম) ২০২৬’। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের (বোটোয়া) আয়োজনে ৩ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
৯ ঘণ্টা আগে