
ট্রেজারি বিল বন্ড ও সরকারকে দেওয়া সুদে বাংলাদেশ ব্যাংকের মুনাফা বেড়েই চলছে। সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের পরিচালনা বাবদ মোট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৩ হাজার কোটি টাকা। সেখান থেকে আনুষঙ্গিক খরচ ও ট্যাক্স বাদ দিয়ে নিট মুনাফা নিরূপণ করা হয়েছে ২২ হাজার ৬০০ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশ ব্যাংক গত অর্থবছরের চেয়ে এবার বেশি মুনাফা করেছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা মোট মুনাফা করে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে নিট মুনাফার পরিমাণ ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা। সে হিসাবে মাত্র এক বছরে নিট মুনাফা বেড়েছে প্রায় ৭ হাজার ৩০০ কোটি টাকা।
আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পরিচালকদের ৪৪৩তম সভায় আর্থিক হিসাব বিবরণী অনুমোদন দিয়েছে।
বিবরণী অনুযায়ী, গত অর্থবছরের আয় থেকে ২২ হাজার ৬০০ কোটি টাকার বেশি নিট মুনাফা হয়েছে। যা সরকারি কোষাগারে দেওয়া হবে। আগের অর্থবছরে ১০ হাজার ৬৫২ কোটি টাকা সরকারের কোষাগারে দেওয়া হয়েছিল। মুনাফা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের নিজস্ব বেসিক বেতনের ৬ গুণ ইনসেনটিভ বোনাস অনুমোদন দিয়েছে বোর্ড।
উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরে নিট মুনাফা ছিল ১০ হাজার ৭৪৮ কোটি টাকা।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে চড়া দামে জ্বালানি তেল কিনতে হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি)। এ কারণে গত ছয় মাসে ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে সংস্থাটির। এতে অর্থসংকটে পড়তে যাচ্ছে বিপিসি। চলতি সেপ্টেম্বরে সমস্যা না হলেও অক্টোবরে জ্বালানি আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলা
৮ ঘণ্টা আগে
জীবনবিমা কোম্পানিগুলোর হাতে থাকা গ্রাহকদের দীর্ঘমেয়াদি তহবিল বিভিন্ন খাতে বিনিয়োগ করে আয় করা হয়। এই আয় থেকে ভবিষ্যতে পলিসিধারীদের দাবি, বোনাস ও অন্যান্য সুবিধা পরিশোধের সক্ষমতা তৈরি হয়। কিন্তু চলতি বছরের প্রথম তিন মাসে বড় অঙ্কের বিনিয়োগের বিপরীতে জীবনবিমা খাতের নামমাত্র আয় পরিলক্ষিত হয়েছে।
৯ ঘণ্টা আগে
পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার। আজ রোববার রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আজ মধ্যরাত থেকে নতুন এই দাম কার্যকর হবে।
১২ ঘণ্টা আগে
মা দিবস উপলক্ষে হাসি-আনন্দ-গানে মায়ের সঙ্গে বড় সেলিব্রেশনে প্রতিবারের মতো এবারও চপস্টিক আয়োজন করেছে ‘চপস্টিক ফ্যামিলি ফান ডে’। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এয়ার ফোর্স বেইজ ক্যাম্পে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের...
১৭ ঘণ্টা আগে