
দেশের শীর্ষ ২০ শতাংশ ভূমিমালিক মোট সারের ভর্তুকির প্রায় অর্ধেক সুবিধা ভোগ করেন। অন্যদিকে নিচের ৪০ শতাংশ কৃষক পান মাত্র ১৫ শতাংশ সুবিধা। অথচ বাজেটে কৃষি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দের প্রায় ৮০ শতাংশই ব্যয় হয় সারে ভর্তুকিতে। এতে কৃষি গবেষণা, সম্প্রসারণ সেবা, সেচ, বাজারসংযোগ ও জলবায়ু-সহনশীলতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ খাতগুলো প্রয়োজনের তুলনায় কম অর্থায়ন পাচ্ছে।
বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ‘বাংলাদেশের কৃষি-খাদ্যব্যবস্থায় গুণগত প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য কৃষি খাতে সরকারি ব্যয়ের পুনর্বিন্যাস’ শীর্ষক প্রতিবেদনটি গতকাল সোমবার রাজধানীতে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, কৃষি খাতে সরকারি ব্যয় আরও কৌশলগত ও কার্যকরভাবে পুনর্বিন্যাস করা গেলে দেশের কৃষি ও খাদ্যব্যবস্থা আরও উৎপাদনশীল ও সহনশীল হবে, কৃষকদের সুরক্ষা জোরদার হবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ কৃষি খাতকে উচ্চ অগ্রাধিকার দিয়ে মোট সরকারি ব্যয়ের প্রায় ১০ শতাংশ এ খাতে বরাদ্দ করে। তবে কৃষি খাতের প্রবৃদ্ধি মন্থর হয়ে পড়েছে, উৎপাদনশীলতা বৃদ্ধির গতি কমেছে এবং উচ্চমূল্যের কৃষিপণ্যে বৈচিত্র্য আনয়নের অগ্রগতি প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি। এদিকে ভোক্তাদের চাহিদা ক্রমেই ফল, শাকসবজি, প্রাণিজ প্রোটিনসমৃদ্ধ খাদ্য ও প্রক্রিয়াজাত পণ্যের দিকে ঝুঁকছে।
বিশ্বব্যাংক বলছে, সরকারি ব্যয়ের বড় অংশ ভর্তুকি ও ধানকেন্দ্রিক সহায়তায় ব্যয় হচ্ছে। ফলে কৃষি উৎপাদনশীলতা ও কৃষকের আয় বাড়াতে গুরুত্বপূর্ণ গবেষণা, কৃষি পরামর্শ সেবা, সেচব্যবস্থা, বাজারে প্রবেশাধিকার এবং জলবায়ু-সহনশীলতা বৃদ্ধির মতো খাতগুলো তুলনামূলকভাবে কম অর্থায়ন পাচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশে সারের ব্যবহারেও বড় ধরনের ভারসাম্যহীনতা রয়েছে। মাত্র ৫ শতাংশ কৃষক সুপারিশকৃত মাত্রায় সুষম পুষ্টি উপাদান ব্যবহার করেন। এই ভারসাম্যহীনতা দূর করা গেলে ফসলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব, যা উৎপাদনশীলতা বৃদ্ধির বড় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে বলেন, বাংলাদেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য হ্রাসে কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে জলবায়ু-ঝুঁকি, ভোক্তা চাহিদার পরিবর্তন, সীমিত আর্থিক সক্ষমতা এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে সারের সরবরাহ ও দামের অস্থিরতা বিদ্যমান নীতি ও ব্যয়কাঠামোর দুর্বলতাগুলোকে সামনে নিয়ে এসেছে।
বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ও প্রতিবেদনের সহলেখক মনসুর আহমেদ বলেন, সারের ভর্তুকির নকশা ও বিতরণব্যবস্থা আধুনিকায়ন করা গেলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, মাটির স্বাস্থ্য উন্নয়ন এবং প্রকৃত প্রয়োজন থাকা কৃষকদের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার বড় সুযোগ তৈরি হবে।

নিরুপায় হওয়ার যুক্তি দিয়ে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। এর ফলে জ্বালানি তেলের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। গণপরিবহন খাতসহ প্রত্যক্ষভাবে জ্বালানি তেল ব্যবহারকারী নাগরিক সমাজের মধ্যে তাৎক্ষণিকভাবে এতে উদ্বেগ ও ক্ষোভের সঞ্চার হয়েছে।
২৬ মিনিট আগে
ব্যাংক ও শেয়ারবাজারে পুরোপুরি আস্থা ফেরেনি। এর মধ্যে সঞ্চয়পত্রের সুদহার আপাতত অপরিবর্তিত থাকায় নিরাপদ বিনিয়োগের খোঁজে আবারও এই মাধ্যমের দিকে ঝুঁকছেন সঞ্চয়ধারী মানুষ। এর প্রমাণ মিলেছে চলতি অর্থবছরের প্রথম মাসের বিক্রিতে। জুলাইয়ে ২ হাজার ৫৯ কোটি ৪৭ লাখ টাকার নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে, যা গত অর্থবছরের
১ ঘণ্টা আগে
দেশজুড়ে উদ্যাপিত হলো রয়্যাল এনফিল্ড ওয়ান রাইড ২০২৬-রাইডিং। গতকাল (২০ সেপ্টেম্বর) কমিউনিটি ও পিওর মোটর সাইক্লিংয়ের এই বৈশ্বিক উদ্যাপনে দেশের বিভিন্ন প্রান্তের রাইডাররা বিশ্বের ৬০ টিরও বেশি দেশের রয়্যাল এনফিল্ড রাইডারদের সঙ্গে একাত্ম হয়ে এতে অংশ নেন...
৩ ঘণ্টা আগে
বিলাসপণ্য কেনার ক্ষেত্রে অনেকের কাছে তা নিছক শখ বা ভোগের বিষয়। কিন্তু যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ৩৮ বছর বয়সী ড্যানড্যান ঝু বিষয়টিকে দেখছেন ভিন্নভাবে। তিনি বিলাসপণ্যকে এমন সম্পদ হিসেবে বিবেচনা করেন, প্রয়োজনে যা আবার বিক্রি করে নগদ অর্থে রূপান্তর করা যায়।
৪ ঘণ্টা আগে