আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গ্রাহকদের উৎসবের কেনাকাটা আরও সহজ ও সাশ্রয়ী করতে রিটেল, লাইফস্টাইল, ই-কমার্সসহ বিভিন্ন খাতে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’।
কয়েক সপ্তাহব্যাপী চলমান এই ক্যাম্পেইনের আওতায় নগদ অ্যাপ অথবা কিউআর কোড স্ক্যান করে অথবা ই-কম গেটওয়ে ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট করলেই গ্রাহকেরা পাচ্ছেন চমৎকার সব ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সুবিধা।
ইলেকট্রনিকস পণ্যের কেনাকাটায় গ্রাহকেরা পাবেন ৫০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই সুবিধা পেতে নির্দিষ্ট ১৫টি শীর্ষ ব্র্যান্ড থেকে ন্যূনতম ২০ হাজার টাকার পণ্য কিনতে হবে। শীর্ষস্থানীয় এসব ব্র্যান্ডের তালিকায় কয়েকটি হলো— ওয়ালটন, সিঙ্গার, বাটারফ্লাই, ট্রান্সকম ডিজিটাল, র্যাংগস, হাইয়ার, ভিশন, মিনিস্টার, গ্যাজেট অ্যান্ড গিয়ার, অ্যাপল গ্যাজেটস ও স্টার টেক।
ঈদের পোশাক ও জুতা কেনাকাটায় নগদ দিচ্ছে ৪০০ টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ। নির্দিষ্ট ব্র্যান্ড থেকে ন্যূনতম ২ হাজার ৫০০ টাকার কেনাকাটায় গ্রাহকেরা পোশাকের জন্য ২০০ টাকা ও জুতার জন্য আরও ২০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন। উৎসবের এই লাইফস্টাইল ক্যাম্পেইনে পোশাকের জন্য থাকছে ইনফিনিটি, টুয়েলভ ক্লোথিং, সারা লাইফস্টাইল, জেন্টল পার্ক, আর্টিসান, সেলর ও লে রিভ এবং জুতোর জন্য থাকছে এপেক্স, বে এম্পোরিয়াম ও বাটা।
নিত্যপ্রয়োজনীয় মুদি কেনাকাটার জন্য সুপারস্টোরগুলোতে থাকছে বিশেষ অফার। যেকোনো অনুমোদিত সুপারস্টোরে ন্যূনতম ২ হাজার ৫০০ টাকার কেনাকাটা করে নগদে পেমেন্ট করলেই প্রতি লেনদেনে ১০০ টাকা করে দুবারে ২০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করা যাবে।
উৎসবের আমেজে রেস্তোরাঁয় খাওয়াদাওয়া ও পারিবারিক বিনোদনকেও এই ক্যাম্পেইনের আওতাভুক্ত করেছে নগদ। নির্বাচিত রেস্তোরাঁগুলোতে ন্যূনতম ৫০০ টাকার বিল পেমেন্টে গ্রাহকেরা দুবারে মোট ১০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন।
এ ছাড়া অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডি থেকে সর্বনিম্ন ৪৯৯ টাকার খাবার অর্ডার করলে মিলবে ১০ শতাংশ (সর্বোচ্চ ১০০ টাকা) ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। পাশাপাশি, টগি ফান ওয়ার্ল্ড ও হাইপার প্লেগ্রাউন্ডসের মতো জনপ্রিয় বিনোদনকেন্দ্রগুলোতে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে দুবার ৫০ টাকা করে মোট ১০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
এবারের ঈদে ঘরে ফেরা মানুষের যাতায়াত ও ঘরে বসে অনলাইন কেনাকাটা সহজ করতে ই-কমার্স ও ট্রাভেল খাতেও নিজেদের সেবার পরিধি বাড়িয়েছে নগদ। নির্দিষ্ট অনলাইন মার্কেটপ্লেস যেমন, দারাজ ও অথবাতে সর্বনিম্ন এক হাজার টাকার কেনাকাটায় দুবারে মোট ২০০ টাকা (প্রতিবার ১০০ টাকা) ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। অন্যদিকে, ঈদযাত্রায় টিকিটের চাপ সামলাতে টিকিট বুকিং পোর্টাল বিডিটিকেট ও সহজ বাসের সঙ্গে পার্টনারশিপ করেছে নগদ। এই অফারে ৫০০ টাকা বা তার বেশি মূল্যের টিকিট কাটলেই প্রতি লেনদেনে ৫০ টাকা করে দুবারে মোট ১০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।
ঈদ ক্যাম্পেইন প্রসঙ্গে নগদের হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘চলতি বছরের ঈদুল আজহায় আমরা নিশ্চিত করতে চেয়েছি যেন আমাদের গ্রাহকেরা ডিজিটাল পেমেন্টের সর্বোচ্চ সুবিধা পান।’
জাহিদুল ইসলাম বলেন, ‘ইলেকট্রনিকস, লাইফস্টাইল, সুপারস্টোর ও ই-কমার্সের মতো খাতগুলোতে, যেখানে উৎসবের সময়ে মানুষ সবচেয়ে বেশি খরচ করেন, এখানেই আমরা দারুণ ক্যাশব্যাক অফার সাজিয়েছি। আমাদের লক্ষ্য কেবল ডিজিটাল পেমেন্টের প্রসার বাড়ানো নয়, বরং দেশের কোটি নগদ গ্রাহকের জন্য ঈদের কেনাকাটাকে আরও সাশ্রয়ী, সহজ ও আনন্দময় করে তোলা।’

ডিবিএল সিরামিকসের ‘টাইলচক’ ক্যাম্পেইন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড ‘ওয়ান শো ২০২৬’-এ দুটি ক্যাটাগরিতে মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেছে। ‘গ্রিন পেনসিল’ ও ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস পেনসিল’ বিভাগে এই স্বীকৃতি পেয়েছে ক্যাম্পেইনটি।
২ ঘণ্টা আগে
দেশের অর্থনীতিতে উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। গত কয়েক দশকের তুলনায় এ পরিস্থিতিকে ‘অন্যতম কঠিন সময়’ হিসেবে অভিহিত করেছে দাতা সংস্থা বিশ্বব্যাংক ও দেশীয় আর্থিক গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই)।
২ ঘণ্টা আগে
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার ঢাকায় আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
৪ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের তফসিলি ব্যাংকগুলো টানা সাত দিন বন্ধ থাকবে। ২৫-৩১ মে পর্যন্ত সারা দেশে নিয়মিত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে...
৪ ঘণ্টা আগে