Ajker Patrika

বুধবার চট্টগ্রাম বন্দরে ভিড়ছে অকটেনবাহী জাহাজ ‘এমটি সেন্ট্রাল স্টার’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বুধবার চট্টগ্রাম বন্দরে ভিড়ছে অকটেনবাহী জাহাজ ‘এমটি সেন্ট্রাল স্টার’
ফাইল ছবি

মালয়েশিয়া থেকে পরিশোধিত অকটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। আগামীকাল বুধবার (৮ এপ্রিল) জাহাজটির চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে গত শুক্রবার (৩ এপ্রিল) মার্শাল আইসল্যান্ডের পতাকাবাহী জাহাজটি মালয়েশিয়া থেকে রওনা দেয়। গতকাল সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সময় রাতে জাহাজটির অবস্থান আন্দামান সাগরে বলে জানা গেছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানায়, জাহাজটিতে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝে জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখছে সরকার।

বন্দর কর্তৃপক্ষ জানায়, এলপিজি ও এলএনজি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে আরও দুটি জাহাজ। এর মধ্যে ‘কুল ভয়েজার’ নামে নাইজেরিয়া থেকে আসা জাহাজে রয়েছে এলএনজি। জাহাজটির স্থানীয় এজেন্ট ইন্টারপোর্ট।

এ ছাড়া এলপিজি নিয়ে গ্যাস জার্নি জাহাজটি এসেছে চীন থেকে। এর স্থানীয় এজেন্ট ইউনাইটেড শিপিং। খালাস কার্যক্রম শেষে দুটি জাহাজই আগামীকাল চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, এলপিজি ও এলএনজি নিয়ে দুটি জাহাজ এখন চট্টগ্রাম বন্দরের জলসীমায় রয়েছে। বর্তমানে চারটি জাহাজ থেকে জ্বালানি খালাস চলছে।

এর মধ্যে গত ৩১ মার্চ ভারত থেকে এলপিজি নিয়ে ‘গ্যাস চ্যালেঞ্জার’ নামের একটি জাহাজ এসেছে এবং ৩ এপ্রিল মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে ‘শ্যান গ্যাং ফা শিয়ান’ নামের আরেকটি জাহাজ এসেছে। ‘গ্যাস চ্যালেঞ্জার’ থেকে এলপিজি খালাস করা হচ্ছে ভাটিয়ারিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

বিসিবির কমিটি ভেঙে দিল সরকার, তামিমকে প্রধান করে অ্যাডহক কমিটি

বোর্ড ভাঙার খবর শুনে বিসিবি ছাড়লেন বুলবুল

অচেতন মোজতবার চিকিৎসা চলছে ইরানেই, জড়িত নেই সিদ্ধান্ত গ্রহণে—টাইমসের প্রতিবেদন

ঈশ্বর সংঘাত পছন্দ না করলেও ইরান যুদ্ধে আমাদের সঙ্গে আছেন: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত