
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে নিয়োগ দেওয়া হয়েছে সৈয়দ মইন উদ্দিন আহমেদকে। দীর্ঘদিন পদটি শূন্য থাকার পর আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সৈয়দ মইন উদ্দিন আহমেদকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ডিএমডি পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত কয়েক বছর ধরে বিমানের এই গুরুত্বপূর্ণ পদটি শূন্য ছিল। নতুন নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় গতি আসবে বলে আশা করা হচ্ছে।
সৈয়দ মইন উদ্দিন আহমেদ ২০০৭ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে সহকারী ব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) পদ থেকে স্বেচ্ছা অবসর গ্রহণ করেন। এরপর তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছিলেন।

ব্যাংকে জমা রাখা অর্থ উত্তোলনের দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দুর্বল পাঁচটি বেসরকারি ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের ভুক্তভোগী আমানতকারীরা। তাঁরা বলেন, ‘চোর-ডাকাতের ভয়ে ঘরে টাকা রাখিনি, ব্যাংকে রেখেছিলাম। এখন দেখি এখানেও ডাকাত! তাহলে আমরা কোথায় যাব?’
৫ মিনিট আগে
এপ্রিল মাসে ঢাকা থেকে বাহরাইন রুটে সীমিতসংখ্যক বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে গালফ এয়ার বাংলাদেশ। যাত্রীদের সুবিধা বিবেচনায় এসব ফ্লাইট দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে পরিচালিত হবে বলে জানানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কাইজার সোহেল আহমেদ। আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
মালয়েশিয়া থেকে পরিশোধিত অকটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। আগামীকাল বুধবার (৮ এপ্রিল) জাহাজটির চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।
২ ঘণ্টা আগে