
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত বেক্সিমকো সিকিউরিটিজ লিমিটেডের স্টক-ডিলার ও ব্রোকার নিবন্ধনের মেয়াদ চলতি বছরের ৮ জুন শেষ হলেও সনদ নবায়ন হয়নি। কারণ, পরিচালনা পর্ষদে থাকা সালমান এফ রহমানকে পুঁজিবাজারে আজীবন নিষিদ্ধ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সম্প্রতি এ-সংক্রান্ত দুটি চিঠি ডিএসইকে পাঠানো হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, সালমান এফ রহমানের বিরুদ্ধে পুঁজিবাজারে অনিয়ম, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত ৩০ জুন ও ৩ সেপ্টেম্বর পৃথক সিদ্ধান্তে তাঁকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করা হয়। তাই বেক্সিমকো সিকিউরিটিজের স্টক-ডিলার ও ব্রোকার সনদ নবায়ন করা হয়নি, ফলে শেয়ার লেনদেন বর্তমানে বন্ধ।
আইন অনুসারে, সনদের মেয়াদ শেষ হওয়ার ৩০ দিন আগে নবায়ন আবেদন করতে হয়। এই সময়ে আবেদন না করলে পরবর্তী প্রতিদিনের জন্য ২ হাজার টাকা জরিমানা দিতে হয়। বেক্সিমকো সিকিউরিটিজ ৯৪ দিন পর আবেদন করায় ১ লাখ ৮৮ হাজার টাকা জরিমানার মুখে পড়েছে।
বেক্সিমকো সিকিউরিটিজের পরিচালনা পর্ষদে দুটি প্রতিষ্ঠান রয়েছে। এগুলো হচ্ছে বেক্সিমকো হোল্ডিংস ও এসএস এক্সপোর্টস। সালমান এফ রহমান বেক্সিমকো হোল্ডিংসের প্রতিনিধি হিসেবে থাকায় ও কারাগারে থাকার কারণে বোর্ড সভা করতে পারছে না কোম্পানিটি। এই কারণ দেখিয়ে কোম্পানিটি এখনো তাঁকে পরিচালক হিসেবে রেখে দিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আদালতে বিষয়টি উপস্থাপন করলে সমস্যা আগেই সমাধান হতো।
পুঁজিবাজার বিশ্লেষক ও অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, এক ব্যক্তির কারণে প্রতিষ্ঠান বন্ধ করা ঠিক নয়। প্রতিষ্ঠান বন্ধ করলে অনেক কর্মীও বিপদে পড়বে। অভিযুক্ত ও অপরাধীদের ব্যবস্থাপনায় না রেখে প্রতিষ্ঠানকে সচল রাখা যেতে পারে। সে ক্ষেত্রে ওই ব্যক্তির প্রভাবে অনিয়ম হচ্ছে কি না, তা কঠোর নজরদারি করতে হবে।

আরও ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা অনুমোদন করেছে জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগনের পরিচালনা পর্ষদ। প্রায় নয় দশকের ইতিহাসে এটি প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় পুনর্গঠনের অংশ। এর আগে গত মার্চে ৫০ হাজার পদ কমানোর ঘোষণা দিয়েছিল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। নতুন পরিকল্পনাসহ ২০৩০ সালের...
১১ ঘণ্টা আগে
দেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বড় সমস্যা খেলাপি ঋণ। খেলাপি ঋণ আদায়ে মামলা করেও ব্যাংকগুলোর কোনো লাভ হচ্ছে না। আইনি জটিলতা, দীর্ঘসূত্রতা এবং স্থগিতাদেশের কারণে ব্যাংকের পাওনা আদায় কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
১ দিন আগে
দেশে তরুণ-তরুণীদের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বাস্তবে রূপ দিতে এবার সহায়ক শক্তি হিসেবে পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ‘উদ্যোগ’ নামে একটি বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে। উদ্যোক্তার ক্যারিয়ার গড়তে যাদের বড় স্বপ্ন আছে, বাস্তবসম্মত পরিকল্পনাও আছে, কিন্তু পুঁজির অভাবে থমকে আছে—এমন উদ্যোগে গতি দেবে নতুন
১ দিন আগে
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও প্রক্রিয়াকরণ ব্যয় হিসাব করেই ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বৃহস্পতিবার মহাখালীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
১ দিন আগে