
কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশন কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সোনালী ব্যাংকের সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। আজ বুধবার (১৪ অক্টোবর) এ সংক্রান্ত এক সার্কুলারে এই ডাউনটাইমের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, সোনালী ব্যাংক পিএলসি-এর ‘ইন্টেলেক্ট সিবিএস ১০.০০’ সফটওয়্যারের ডাটাবেজ ভার্সন ‘ওরাকল ১১ জি’ থেকে ‘১৯ সি’-তে উন্নীত করার উদ্দেশ্যে এই ডাউনটাইম মঞ্জুর করা হয়। অনুমোদিত সময়সূচি অনুযায়ী, নির্ধারিত ডাউনটাইম শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার রাত ১২টা থেকে এবং শেষ হবে আগামী শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টা ৫৯ মিনিটে। এই দুই দিন বা প্রায় ৪৮ ঘণ্টা ব্যাংকের সব ধরনের কার্যক্রম ও সেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
সার্কুলারে আরও জানানো হয়, আগামী ১৭ অক্টোবর নির্ধারিত ডাউনটাইম শেষে কোনো প্রযুক্তিগত জটিলতা না থাকলে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমসহ বিভিন্ন সেবা পুনরায় চালু হবে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের সুবিধার্থে পর্যাপ্ত প্রচারণা অব্যাহত রাখার শর্তে ব্যাংকটিকে এই ছাড়পত্র দেওয়া হয়েছে।

বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার এবং শিল্পখাতে সহযোগিতার নতুন সম্ভাবনা অন্বেষণের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের নারায়ণগঞ্জে অবস্থিত আকিজ সিমেন্ট ফ্যাক্টরি লি. ও আকিজ এসেনসিয়ালস লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট
১ ঘণ্টা আগে
গৌরবময় দুই দশকের সাফল্যে এবার দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র নবম সিজন শুরু হয়েছে। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সুপরিচিত ব্র্যান্ড ‘রাঁধুনী’র নিয়মিত এ আয়োজনের এবারের প্রতিপাদ্য ‘জীবনবদলের রেসিপি’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রন্ধনশিল্পীদের খুঁজে বের করার এ প্রতিযোগিতা আগের ম
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ও দেশটি থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আরও সহায়তা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হয়েছে। আগামী ২৯ অক্টোবর সব পক্ষকে নিয়ে বৈঠক করে দাবি বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতেই কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এলপিজির ওপর গণশুনানির গ্রহণ করা হবে। সেখানে সকল পক্ষের মতামতের ভিত্তিতে পরবর্তী আদেশ...
৩ ঘণ্টা আগে