
জাতিসংঘের বীজ সূচকে শীর্ষ দশে অবস্থান করে নিয়েছে বাংলাদেশি বীজ কোম্পানি। ওয়ার্ল্ড বেঞ্চমার্ক এলায়েঞ্চ ও ইউনাইডেট নেশন ফাউন্ডেশন প্রকাশিত এ সূচকে বাংলাদেশের লাল তীর সিডস লিমিটেড ৭ নম্বরে অবস্থান করেছে।
এ ছাড়া আঞ্চলিকভাবে তৈরি তালিকায় শীর্ষ ৩১টি দেশের মধ্যে বাংলাদেশের দুটি কোম্পানি রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো সপ্তম অবস্থানে জায়গা করে নিল লাল তীর সিডস লিমিটেড।
২০১৯ সালের পর এ বছর অ্যাকসেস টু সিড ইনডেক্স প্রতিবেদন প্রকাশ করেছে ওয়ার্ল্ড বেঞ্চমার্ক অ্যালায়েন্স ও ইউনাইডেট নেশন ফাউন্ডেশন। ছয়টি সূচকের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। সূচকগুলো হলো সক্ষমতা তৈরি, বিপণন ও বিক্রি, বীজ উৎপাদন, গবেষণা ও উন্নয়ন, জেনেটিক রিসোর্স অ্যান্ড ইনটেলেকচুয়াল প্রপার্টি ম্যানেজমেন্ট, সুশাসন ও কৌশল। এ ছয়টি সূচকের ওপর মোট ১০০ নম্বর রাখা হয়েছে। সেখানে লাল তীর সিডস পেয়েছে ৫৯ দশমিক ২ নম্বর। লাল তীর সবচেয়ে ভালো করেছে বীজ উৎপাদনে।
আঞ্চলিকভাবে কোম্পানিটির সার্বিক অবস্থান সপ্তম হলেও বীজ উৎপাদনে লাল তীরের অবস্থান তৃতীয়। বিপণন ও বিক্রয়ে চতুর্থ অবস্থানে।
এ বিষয়ে লাল তীর সিডসের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আনাম বলেন, বীজ সূচকে বাংলাদেশি কোম্পানি হিসেবে লাল তীরের এই অবস্থান অবশ্যই গৌরবের। গত কয়েক দশক ধরে দেশের বীজ শিল্পের উন্নয়নে যে অবদান লালতীর রেখেছে তার স্বীকৃতি এটা। বৈশ্বিকভাবে দেশের প্রতিনিধিত্ব করতে পারা লাল তীরের জন্য কৃষকের আস্থা প্রতিষ্ঠিত হবে।
মাহবুব আনাম বলেন, দেশে সবজি আবাদে শীর্ষস্থানীয় বীজ সরবরাহকারী হিসেবে নেতৃত্ব দিয়েছে লাল তীর। শীত ও গ্রীষ্মকালের সবজি এখন আর স্বপ্ন নয়। এখন বীজের জাত উদ্ভাবন ও সম্প্রসারণে বেসরকারি খাত কাজ করছে। বেসরকারি খাতকে এগিয়ে আসতে সরকার নীতি ও কাঠামগত সুবিধা বাড়াচ্ছে। সামনের দিনে এই সূচকে বাংলাদেশি আরও কোম্পানি আসতে পারে।
বীজ সূচকের প্রতিবেদনে বলা হয়েছে, মাল্টিমোড গ্রুপের অন্যতম সহপ্রতিষ্ঠান লাল তীর সিডস লিমিটেড ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। আগে নাম ছিল ইস্ট-ওয়েস্ট সিড বাংলাদেশ লিমিটেড। ২০০৭ সালে লাল তীর সিড নাম হয়।

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ‘ইন্টারউইভেন সিভিলাইজেশনস’ দ্বাদশ বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক ও শিল্প সপ্তাহের উদ্বোধন হয়েছে।
২ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে (২০২৬-২৭) বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির (জিডিপি) পূর্বাভাস কমিয়ে ৪ শতাংশে নামিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গত জুলাই মাসে দেওয়া পূর্বাভাসে সংস্থাটি প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে জানিয়েছিল।
৫ ঘণ্টা আগে
দেশে দীর্ঘদিন ধরেই বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের (এফডিআই) খরা চলছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণের অংশ হিসেবে সরকার দেশে নানা উদ্যোগের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও সরকারি-বেসরকারি ফোরামে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার চিত্র তুলে ধরার চেষ্টা করছে। সেই ধারাবাহিকতার কিছুটা সুফল এখন স্পষ্ট হচ্ছে।
১৩ ঘণ্টা আগে
জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিপুল সমর্থন নিয়ে গঠিত বর্তমান সরকারের উন্নয়ন আকাঙ্ক্ষা যেকোনো সময়ের তুলনায় বেশি। আর নির্বাচিত সরকারের এ উন্নয়ন প্রতিশ্রুতি পূরণের পথ খোলে সাধারণত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) যথাযথ বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে।
১৩ ঘণ্টা আগে