
প্রতিবছর লোকসান দিয়ে যাচ্ছে পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি তাল্লু স্পিনিং মিলস লিমিটেড। সর্বশেষ চার বছরে লোকসান হয়েছে ১১১ কোটি ৬৯ লাখ টাকা। এতে কোম্পানিটির ঋণ পরিশোধের সক্ষমতা হারিয়ে গেছে। ফলে ভবিষ্যতে ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক। কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এ তথ্য উঠে এসেছে।
নিরীক্ষক জানিয়েছেন, ২০১৯-২০ অর্থবছরে তাল্লু স্পিনিংয়ের লোকসান ৩০ কোটি ৯ লাখ টাকা, ২০২০-২১ অর্থবছরে ২৮ কোটি ৬৮ লাখ টাকা, ২০২১-২২ অর্থবছরে ২৬ কোটি ৯৭ লাখ টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ২৫ কোটি ৯৫ লাখ টাকা লোকসান হয়েছে। চার বছরে মোট লোকসান দাঁড়িয়েছে ১১১ কোটি ৬৯ লাখ টাকা। এমন ধারাবাহিক লোকসান কোম্পানিটিকে ঋণ পরিশোধে অক্ষম করে তুলেছে।
তাল্লু স্পিনিংয়ের ২০২২-২৩ অর্থবছরে পরিচালন লোকসান হয়েছে ৮ কোটি ৬১ লাখ টাকা। আর সুদজনিত ব্যয় হয়েছে ১৪ কোটি ৪৫ লাখ টাকা। অর্থাৎ কোম্পানিটির সুদজনিত ব্যয় পরিশোধের অনুপাত ঋণাত্মক। ফলে কোম্পানিটি সুদ প্রদানে অক্ষম। এতে করে ভবিষ্যতে ঋণ না-ও পেতে পারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যমতে, দীর্ঘ মেয়াদে তাল্লু স্পিনিংয়ের ঋণ রয়েছে ৮২ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকা। আর স্বল্প মেয়াদে ঋণের পরিমাণ ৩০ কোটি ৫ লাখ টাকা। সব মিলিয়ে কোম্পানিটির ঋণ দাঁড়িয়েছে ১১২ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা।
বিদ্যমান ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো যদি পুনঃ তফসিল না করে, তাহলে কোম্পানিটি চলতি মূলধনের ঘাটতিতে পড়বে, যা কোম্পানির দৈনন্দিন কার্যক্রমে ব্যাঘাত ঘটাবে। এই সংকট ভবিষ্যতে ব্যবসা পরিচালনা করা নিয়ে খুবই শঙ্কা তৈরি করেছে বলে মনে করেন নিরীক্ষক।
এ বিষয়ে তাল্লু স্পিনিংয়ের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) রুমন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করছি। আমাদের মেশিন অনেক পুরোনো। উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি। এমনকি আমরা নতুন নতুন কিছু ক্রেতাও ধরেছি। আমাদের আরেকটা উৎপাদন ইউনিট আছে, সেটাও চালু করার চেষ্টা করছি। এগুলো হলেই আমাদের সংকট কেটে যাবে।’
রুমন মিয়া আরও বলেন, ‘নিরীক্ষক সশরীরে যেটা পেয়েছেন, তিনি সেটাই বলছেন। কারণ, গতবারের চেয়ে এবার খুব বেশি প্রবৃদ্ধি দেখতে পাননি তিনি। আমরা বিভিন্ন ব্যাংকেও যাচ্ছি, যাতে করে আমাদের সুদ মওকুফ করে দেয়। আশা করি, সব ঠিক হয়ে যাবে।’
১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া তাল্লু স্পিনিংয়ের পরিশোধিত মূলধনের পরিমাণ ৮৯ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা। উদ্যোক্তা পরিচালক ব্যতীত সাধারণ, প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে যথাক্রমে ৪৮ দশমিক ৩৯ শতাংশ, ২১ দশমিক ৪৫ শতাংশ ও শূন্য দশমিক ১৬ শতাংশ; অর্থাৎ ৭০ শতাংশ শেয়ার বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

সদ্য শেষ হওয়া মে মাসে নিজেদের লেনদেনের বেশ কয়েকটা রেকর্ড নতুন করে লিখেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। মাসিক ভিত্তিতে ইতিহাসে সর্বোচ্চ লেনদেনের পাশাপাশি এই মাসেই ঈদুল আজহা উদ্যাপনের ঠিক আগে একাধিকবার এক দিনে লেনদেনের রেকর্ড হয়েছে। নতুন রেকর্ড হয়েছে অ্যাকটিভ ব্যবহারকারীর সংখ্যায়ও।
১ ঘণ্টা আগে
বেসরকারি উড়োজাহাজ পরিবহন সংস্থা এয়ার অ্যাস্ট্রার বহরে আরও ১টি নতুন উড়োজাহাজ যুক্ত হচ্ছে। বহর সম্প্রসারণের অংশ হিসেবে ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ যুক্ত করছে উড়োজাহাজ সংস্থাটি। ফ্রান্সের টুলুজ থেকে একটি ট্রানজিট নিয়ে ফ্লাইটটি...
৪ ঘণ্টা আগে
কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) নামের চুক্তিটি গত বছরের ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাস্কাট সফরের সময় স্বাক্ষরিত হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, মধ্যপ্রাচ্য সংকটে ভারত-ওমানের এই বাণিজ্য চুক্তিটিই এখন হরমুজের বিকল্প পথ দেখাচ্ছে...
৫ ঘণ্টা আগে
বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। আজ সোমবার দিনের শুরুর লেনদেনে তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। ছয় সপ্তাহেরও বেশি সময় আগে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েল লেবাননের আরও ভেতরে সেনা মোতায়েনের নির্দেশ দেওয়ার পর এই বিষয়টি সামনে এল।
১৩ ঘণ্টা আগে