
চীনের খাইশি গ্রুপ আবারও বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়াচ্ছে। আজ সোমবার ৪ কোটি ৫ হাজার ডলারের একটি নতুন বিনিয়োগ চুক্তি করেছে প্রতিষ্ঠানটি; বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৮৮ কোটি ৬ লাখ ১০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও খাইশি গার্মেন্টস বাংলাদেশ লিমিটেডের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় বছরে ১ কোটি ৮০ লাখ জোড়া লিনজেরি ও আন্ডারগার্মেন্টস এবং ২ কোটি জোড়া ফোমের ব্রা ও ব্রা কাপ উৎপাদন করা হবে। এতে প্রায় ৩ হাজার জনের কর্মসংস্থান সৃষ্টি হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আশরাফুল কবীর এবং খাইশি গার্মেন্টস বাংলাদেশের চেয়ারম্যান জিয়াও হংজি নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, মাত্র ১৪ মাসের মধ্যেই বাণিজ্যিক কার্যক্রম শুরু করার পর বিনিয়োগ সম্প্রসারণের সিদ্ধান্ত বিদেশি বিনিয়োগকারীদের বেপজা, বিশেষ করে বেপজা অর্থনৈতিক অঞ্চলে ক্রমবর্ধমান আস্থার পরিচায়ক। তিনি খাইশি গ্রুপের প্রতি বেপজায় তাদের অবিচল আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলের একজন পথিকৃৎ বিনিয়োগকারী হিসেবে তাদের ভূমিকার প্রশংসা করেন।
জিয়াও হংজি কিছু কার্যক্রমগত চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বলেন, কর্মীদের কাছাকাছি বাসস্থানের অভাবে দূরদূরান্ত থেকে শ্রমিক এনে কাজ করাতে হচ্ছে, যার ফলে সকালে শ্রমিকদের উপস্থিতিতে দেরি হচ্ছে। এই চ্যালেঞ্জের মধ্যেও তিনি বাংলাদেশ ও বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রতি তাঁদের আস্থার কথা পুনর্ব্যক্ত করেন।
২০২২ সালের নভেম্বরে বেপজা অর্থনৈতিক অঞ্চলে খাইশির প্রথম প্রকল্প অনুমোদন পায়, যার বিনিয়োগ ছিল ৬ কোটি ৮ লাখ ৫০ হাজার ডলার। ২০২৪ সালের জুনে প্রতিষ্ঠানটি বাণিজ্যিক উৎপাদন শুরু করে এবং বর্তমানে সেখানে ৩ হাজার ৭০০ শ্রমিক কাজ করছেন। ঢাকা ইপিজেড ও বেপজা অর্থনৈতিক অঞ্চলে খাইশির দুই কারখানায় মোট ৬ হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) খুরশিদ আলম এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ খাইশি গার্মেন্টস বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আন্দোলন ও শৃঙ্খলভঙ্গের অপরাধে শাস্তির মুখে পড়া ২০ জন কর্মকর্তার দণ্ডাদেশ বাতিল করেছেন রাষ্ট্রপতি। অভিযুক্ত কর্মকর্তারা নিজেদের ভুল স্বীকার করে মার্জনা প্রার্থনা করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২২ মিনিট আগে
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী ও সহজীকরণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ইইউর চিহ্নিত ৬১টি শুল্ক বহির্ভূত বাণিজ্য বাধার মধ্যে ৪৮টিরই সমাধান করেছে বাংলাদেশ। অবশিষ্ট বিষয়গুলোও দ্রুত নিষ্পত্ত
১ ঘণ্টা আগে
বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণে সুবিধা দেওয়ার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
২ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম কয়েক দফায় কমানোর পর গত বৃহস্পতিবার বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ রোববার ফের দাম কমানো হলো। এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন থেকে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা, যা গত বৃহস্পতিবার ছিল ২ লাখ ৩৭ হাজার ৩৪৮ টাকা।
৫ ঘণ্টা আগে