
দেশে প্রথমবারের মতো ‘ম্যাঙ্গো ফেস্টিভ্যাল’ আয়োজিত হতে যাচ্ছে। নওগাঁর সাপাহারে আগামী ১৮ ও ১৯ জুলাই বসতে যাচ্ছে এ আসর। সাপাহারকে আমের বাণিজ্যিক রাজধানী হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতেই এই উৎসবের আয়োজন করা হচ্ছে।
নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে সাপাহার উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘আমের বাণিজ্যিক রাজধানী সাপাহার, নওগাঁ’ এই স্লোগানকে সামনে রেখে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবটি বসবে।
উৎসবে থাকবে আম বিক্রয় ও বিতরণসহ নানা ধরনের স্টল। এসব স্টলে বিশেষ ছাড়ের সুযোগ পাবেন ক্রেতারা। থাকবে তাৎক্ষণিক কুরিয়ার সার্ভিসের স্টল। এসব স্টলে ক্রেতারা মেলা থেকে আম কিনে সহজে দেশে-বিদেশে পাঠাতে পারবেন।
এ ছাড়া আম দিয়ে তৈরি নানা খাবারের স্টল, আম চাষিদের প্রোফাইল, অনলাইন সরবরাহকারীর তথ্য এবং বিভিন্ন জাতের আমের প্রদর্শনী স্টল থাকবে মেলায়।
ফেস্টিভ্যালে ১০০ জন অংশগ্রহণকারী চাষির জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ সেশন আয়োজনের কথা জানিয়েছেন আয়োজকেরা। সেখানে আমের রোগবালাই দূরীকরণ, সঠিক উৎপাদন পদ্ধতি এবং বাজারজাতকরণ নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে বিদেশে আম রপ্তানির সুযোগ-সুবিধা এবং বাজার সম্প্রসারণের কৌশল নিয়ে উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হবে।
দুই দিনই বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমভিত্তিক ভোজন প্রতিযোগিতা দর্শনার্থীদের মুগ্ধ করবে বলে আশা করছেন আয়োজকেরা।
উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ বলেন, ‘সাপাহারে যে পরিমাণ আম উৎপাদিত হয়, তা দিয়ে বড় বড় কোম্পানি সারা বছর বিভিন্ন পণ্য তৈরি করতে পারে। তবুও চাষিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। তাই আমের বাণিজ্যিক রাজধানী হিসেবে সাপাহারকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে এই উৎসবের আয়োজন করা হয়েছে।’

প্রসঙ্গত, সাপাহারে বর্তমানে ২০ হাজারেরও বেশি আম চাষি রয়েছেন এবং এই অঞ্চলে প্রায় ১০ হাজার হেক্টর জমিতে আমের চাষ হয়ে থাকে। গত বছর এখানে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার ব্যাংক লেনদেন এবং প্রায় ৫ হাজার কোটি টাকার নগদ লেনদেনসহ বিশাল আমের বাজার গড়ে উঠেছে।
ম্যাঙ্গো ফেস্টিভ্যাল ২০২৫ সফল হলে সাপাহারের আম আরও নতুন বাজারে পৌঁছাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


দেশের অনেক তরুণ এখন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন, গড়ে তোলার চেষ্টা করছেন নতুন স্টার্টআপ। তরুণদের এসব উদ্ভাবন ও সামাজিক উদ্যোগকে টেকসই রূপ দিতে তাঁদের পাশে দাঁড়িয়েছে ব্র্যাক। এ লক্ষ্যে ব্র্যাকের ইয়ুথ প্ল্যাটফর্ম চালু করেছে ‘আমরা নতুন তরুণ সামাজিক উদ্যোক্তা ফেলোশিপ প্রোগ্রাম’।
২৪ মিনিট আগে
চিফ হুইপ এমপিদের আমন্ত্রণ জানিয়েছিলেন এবং একটি রূপক বা স্যাটায়ার তিমি ও হাঙর মাছের নাম ব্যবহার করেছিলেন। তার মিম শেয়ার করার কারণে সাইবার নিরাপত্তা আইনের ২৫ ধারায় মামলা হয়েছে। এই ধারা মূলত যৌন নির্যাতন সংক্রান্ত বিষয়ে প্রয়োগের কথা, কিন্তু একটি মিম শেয়ার করার মধ্যে যৌন নির্যাতন কোথায়...
৩১ মিনিট আগে
তামাকের বিরুদ্ধে জনস্বাস্থ্য সচেতনতা বাড়াতে আসন্ন বাজেটে তামাক পণ্যে কর বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞ ও অংশীজনেরা। পাশাপাশি তামাক নিয়ন্ত্রণে কার্যকর ও রাজস্ব বৃদ্ধি সহায়ক একগুচ্ছ নীতিগত প্রস্তাব দিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
আজ রোববার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। এর আগে এপ্রিলের শুরুতে বেড়েছিল ৩২ টাকা ৩০ পয়সা। এতে বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম
৫ ঘণ্টা আগে