আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা ৫ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব জানানো হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী, ৫ হাজার টাকা বাড়িয়ে বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের মাসিক ভাতা ৪০ হাজার টাকা, বীর উত্তমের ক্ষেত্রে ৩০ হাজার টাকা এবং বীর বিক্রম ও বীর প্রতীকের ক্ষেত্রে ২৫ হাজার টাকা করা হবে। তবে সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার টাকা অপরিবর্তিতই থাকছে।
প্রস্তাবনায় আরও জানানো হয়, বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নিশ্চিত করতে আগামী অর্থবছরে ৪ হাজার ৭৩০টি ‘বীর নিবাস’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়াও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য চলমান ভাতা কার্যক্রমও অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, শহীদ পরিবারগুলো মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবে। এ, বি ও সি ক্যাটাগরির আহতরা যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা মাসিক ভাতা পাবেন।
আগামী বাজেটে এ খাতে ভাতাভোগীর সংখ্যা ১ হাজার ৮৫৭ জন বাড়িয়ে ১৬ হাজার ৫১৩ জন করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং কর্মক্ষমতা হারানো যোদ্ধাদের পরিবারের আবাসনের জন্য চলমান প্রকল্পের আওতায় আগামী অর্থবছরে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আয়কর রিটার্ন দাখিল করলে করদাতারা পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা-যেটি কম), সেই পরিমাণ কর ছাড় পাবেন। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) রিটার্ন দাখিল করলে কোনো অতিরিক্ত কর ছাড় বা জরিমানা থাকবে না।
৩ মিনিট আগে
বন্ধ কলকারখানা চালুকরণ, কৃষি অর্থনীতি চাঙ্গাকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার ৬০ হাজার কোটি টাকার একটি স্টিমুলাস প্যাকেজ বা উদ্দীপনা বরাদ্দ ঠিক করেছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট বাজেট বক্তব্য এই পরিকল্পনার...
৬ মিনিট আগে
বাজেটের আকার বড় না ছোট—এ বিতর্ককে গৌণ বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। তাঁর মতে, মূল প্রশ্ন হলো প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন করা যাবে কি না এবং সেই অনুযায়ী রাজস্ব আহরণ সম্ভব হবে কি না।
৮ মিনিট আগে
আগামী ২০২৬-২৭ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ১৮ হাজার ১১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরে (২০২৫-২৬) এই মন্ত্রণালয়ের বরাদ্দ ছিল ১২ হাজার ৭০৪ কোটি টাকা। অর্থাৎ এই মন্ত্রণালয়ে এক বছরের ব্যবধানে বরাদ্দ বাড়ছে ৫ হাজার ৪১১ কোটি টাকা।
৯ মিনিট আগে