ডলারের মূল্যবৃদ্ধি ও শেষ মুহূর্তে নতুন কাজ যুক্ত হওয়ায় কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পের খরচ বেড়েছে ৩১৫ কোটি টাকা। ব্যয়ের সঙ্গে সময় এক বছর বাড়িয়ে ‘কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক টানেল নির্মাণ (২য় সংশোধিত)’ প্রকল্পের সংশোধনী আজ মঙ্গলবার অনুমোদন পেয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এটিসহ ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভার পর অনুমোদিত প্রকল্পগুলো নিয়ে বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পের সংশোধনীর ফলে নির্মাণের খরচ বেড়ে ১০ হাজার ৬৮৯ কোটি টাকা হয়েছে। প্রকল্পটি শেষ করার সময় ছিল ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।
প্রকল্প সংশোধনের বিষয়ে পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার বলেন, প্রকল্প হাতে নেওয়ার আগে ফিজিবিলিটি স্টাডিতে (সম্ভাব্যতা যাচাই) ফায়ার সার্ভিস ও পুলিশ ক্যাম্প যুক্ত করার বিষয়টি উঠে আসেনি, যা থাকা উচিত ছিল। একেবারে শেষ মুহূর্তে এই দুটি কাজ যোগ হয়ে ব্যয় বাড়ছে। তাছাড়া ডলারের দাম ৮৬ টাকা থেকে বেড়ে ১০৬ টাকা হয়েছে। সে কারণে এই প্রকল্পের খরচ বেড়েছে।
প্রকল্পের আওতায় ৩ দশমিক ৩২ কিলোমিটার টানেল নির্মাণের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার সড়ক যোগাযোগ উন্নয়ন করা হচ্ছে। একই সঙ্গে কর্ণফুলীর দুই পাশের শহরকে যুক্ত করা হচ্ছে।
এই সম্পর্কিত আরও পড়ুন:

সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮৫৮ টাকায় বিক্রি হচ্ছে।
৩ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তনজনিত তীব্র তাপপ্রবাহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতির জন্য নতুন এক কাঠামোগত ঝুঁকি হয়ে উঠছে। এতে কমছে শ্রমিকের কর্মক্ষমতা, ব্যাহত হচ্ছে উৎপাদন, বাড়ছে ব্যবসার ব্যয়, হারাচ্ছে কোটি কোটি কর্মঘণ্টা। বিশ্বব্যাংকের এক নতুন প্রতিবেদনে এসব কথা জানিয়ে বলা হয়েছে...
১০ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হচ্ছে চট্টগ্রামের মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড)। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য নিয়ে শিল্পাঞ্চলটিতে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে ২০১৯ সালে নেওয়া হয়েছিল ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন’ প্রকল্প
১০ ঘণ্টা আগে
সরকারের উন্নয়ন ব্যয়ের গতি আরও কমেছে। টানা দ্বিতীয় অর্থবছরের মতো বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন ৭০ শতাংশের নিচে আটকে রয়েছে। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে (জুলাই-জুন) এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র ৬৭ দশমিক ৫২ শতাংশ, যা সাম্প্রতিক ইতিহাসে সর্বনিম্ন।
১১ ঘণ্টা আগে